সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলে বড়দের ডার্বি এখনও হয়নি। কলকাতা লিগেও ইস্ট-মোহনের ডার্বির বলই গড়ায়নি। কিন্তু অনূর্ধ্ব ১৭ ইউথ লিগের ডার্বিতে ইস্টবেঙ্গল প্রাধান্য দেখাল। ছোটদের ডার্বিতে শনিবার ইস্টবেঙ্গল ৪-০ গোলে হারাল মোহনবাগানকে। আরও একটি গোল করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়।
ইস্ট-মোহনের ম্যাচটি ছিল মোহনবাগান মাঠে। সেই ম্যাচে লাল-হলুদ শিবিরের হয়ে গোলগুলো করে গুণরাজ গ্রেওয়াল, দীপু সর্দার, আলফ্রেড লালরিনপুইয়া এবং দেবজিৎ রায়।
[আরও পড়ুন: হার্দিক মুম্বইয়ের নেতা হতেই শেষ হয়ে গেল রোহিত-ধোনির মগজাস্ত্রের লড়াই, সিএসকের পোস্ট ভাইরাল]
ছোটদের ডার্বির আগে দুদলের প্রস্তুতি নিয়ে চিন্তায় ছিলেন ইস্ট ও মোহনের কোচ। দুই কোচই চাইছিলেন, এই ম্যাচটা আরও কয়েকটা ম্যাচের পরেই ভালো হয়। তাহলে খেলা আরও ভালো হবে। ইউনাইটেড স্পোর্টসকে ০-১ গোলে হারিয়ে এদিনের ডার্বিতে নেমেছিল মোহনবাগান। অন্যদিকে ইস্টবেঙ্গল ৩-২ গোলে হারায় মহামেডান স্পোর্টিংকে।
শনিবার অবশ্য শুরু থেকেই ইস্টবেঙ্গলের দাপট দেখা গিয়েছে। খেলা যত গড়িয়েছে, গোল সংখ্যাও বাড়িয়েছে লাল-হলুদ শিবির। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছে গুণরাজ।
[আরও পড়ুন: আশঙ্কাই সত্যি, দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শামি]
সর্বশেষ খবর
-
সন্তান হারানোর তিনদিন পরেই শেষ বিশ্বকাপ স্বপ্ন! নিয়তির পরিহাসে কান্নায় ভাঙলেন গাকপো
-
‘স্যাটাভাঙা মার’ মন্তব্যের জেরে হুমায়ুনকে হাজিরার নির্দেশ পুলিশের, কী বলছেন বিধায়ক?
-
তহবিল মামলায় ধাক্কা কালীঘাট তৃণমূলের, দ্রুত শুনানির আর্জি খারিজ হাই কোর্টে
-
বেতনের নথি সইয়ে অনীহা প্রশাসকদের! পরিচালন সমিতি ভাঙায় সমস্যায় স্কুলের পার্শ্বশিক্ষকরা
-
রাম মন্দির দর্শনে বাধা কংগ্রেস নেতা অজয় রাইকে! অযোধ্যায় ‘গৃহবন্দি’ করল যোগীর পুলিশ