সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিফার (FIFA) বর্ষসেরা ‘দ্য বেস্ট’-এ মনোনীত চূড়ান্ত তালিকা প্রকাশ করল ফিফা। ১৪ জনের সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে বড় চমক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) নাম না থাকা। তবে তালিকায় রয়েছে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি থেকে ব্যালন ডি’অর জয়ী করিম বেঞ্জেমার (Karim Benzema) নাম।
পুরুষ ও মহিলা দুই বিভাগের বর্ষসেরা প্লেয়ার, কোচ, গোলকিপার এবং বছরের সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ডের মনোনীতদের নাম প্রকাশ করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ষসেরা বাছাইয়ে চলবে পাবলিক ভোটিং পর্ব। দুই বিশেষজ্ঞের প্যানেলের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে বর্ষসেরার মনোনীতদের তালিকা।
[আরও পড়ুন: অসুস্থতার জের! বিরাটদের সঙ্গে তিরুঅনন্তপুরম গেলেন না কোচ দ্রাবিড়]
পুরুষদের বর্ষসেরা প্লেয়ারদের তালিকায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মেসি ছাড়াও তালিকায় নাম রয়েছে জুলিয়ান আলভারেজের। কাতার বিশ্বকাপে রানার্স ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে ‘দ্য বেস্ট’-এর দৌড়ে রয়েছেন বেনজেমা। পাশাপাশি রয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ইপিএলে সাড়া ফেলে দেওয়া নরওয়েজিয়ান তারকা এর্লিং হালান্ড, পোল্যান্ডের রবার্ট লেয়নডস্কি। ব্রাজিলের দুই মুখ নেমার ও ভিনিসিয়াস জুনিয়ার। সঙ্গে ক্রোয়েশিয়ার লুকা মডরিচ এবং বিশ্বকাপের ‘চমক’ মরক্কোর আশরফ হাকিমি।
তবে তালিকায় সাদিও মানে, মহম্মদ সালাহ, জুড বেলিংহ্যামের নাম থাকলেও রোনাল্ডোর বাদ পড়া অন্যতম বড় বিস্ময়। কাতারে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ ঘটেছিল সিআর সেভেনের। বিশ্বকাপের পরেই সৌদি আরবের আল নাসরের সঙ্গে রেকর্ড অঙ্কে চুক্তিবদ্ধ হন পাঁচবারের ব্যালন ডি’অর ও দুই বারের ‘দ্য বেস্ট’ বিজেতা। বর্ষসেরার তালিকায় পর্তুগিজ তারকার নাম না থাকায় অবাক রোনাল্ডো অনুরাগীরা।
এদিকে, ফিফার বর্ষসেরা কোচের দৌড়ে কার্লো অ্যান্সেলোত্তি, দিদিয়ের দেশঁ, পেপ গুয়ার্দিওলার সঙ্গে রয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তালিকায় নাম রয়েছে মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগিয়ের।
বর্ষসেরা গোলকিপারের দৌড়ে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, অ্যালিসন বেকার, ইয়াসিন বুনো, থিবো কুর্তোয়া, এডারসন। পুসকাস পুরস্কারের দৌড়ে নাম রয়েছে কিলিয়ান এমবাপে, রিচার্লিসনের সঙ্গে মারিও বালোতেল্লির।
[আরও পড়ুন: লাগাতার প্রাণনাশের হুমকি ইসলামিক সংগঠনের, নূপুর শর্মাকে বন্দুক রাখার অনুমতি দিল্লি পুলিশের]
সর্বশেষ খবর
-
মরশুম নির্ভর নয়, বছরভরই পর্যটনের গন্তব্য হবে বাংলা! জেলায় জেলায় সেল গঠনের পথে রাজ্য
-
সিরাজের সঙ্গে ঝামেলা শ্রীলঙ্কার ব্যাটারের! আউট হতেই তারকা পেসারের খোঁচা, ‘ব্যাট চুপ করে গেল?’
-
অনলাইনে খাদ্যপণ্য হিসাবে বিষাক্ত ধুতরো বিক্রি! আমাজন, বিগবাস্কেট, ইনস্টামার্টের লাইসেন্সে স্থগিতাদেশ
-
ভূমিকম্পে প্রাণ বাঁচাবে ক্যাপসুল, দুর্গাপুরের অভিজিতের আবিষ্কারে দুর্যোগেও নিরাপদ মানুষ!
-
মারাঠিতে অক্ষম হিন্দিভাষী অটোচালকদের নোটিস, দুর্ভোগকে সমর্থন সোনমের! কী বললেন অভিনেত্রী?