বিশ্বকাপ শেষ হওয়ার পর কেটে গিয়েছে ১০ দিন। মেগা টুর্নামেন্ট সংক্রান্ত বিতর্কও থিতিয়েছে। এহেন পরিস্থিতিতে ক্ষোভ উগরে দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। নিন্দুকদের পালটা বাক্যবাণ ছুড়েছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সমালোচকরা বিশ্বকাপ নিয়ে স্রেফ বিদ্বেষ আর মিথ্যা গল্প ছড়িয়েছেন। কিন্তু এবার বিশ্বকাপটা আসলে সফলতম টুর্নামেন্ট।
আরও পড়ুন:
সোমবার ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেন ফিফা প্রেসিডেন্ট। সেখানে লেখেন, ‘আপনারা সমালোচনা আর ঘৃণায় এতটাই অন্ধ হয়ে গিয়েছেন যে ফুটবলের প্রকৃত আনন্দটাই পাননি। আপনাদের জন্য দুঃখ হয়।’ নাম না করে সাংবাদিকদেরও একহাত নিয়েছেন ইনফান্তিনো। সাফ বলেছেন, ‘আপনারা কাগজ-কলম নিয়ে বসেছিলেন পর্দার আড়ালে। ঘৃণা আর মিথ্যে ছড়িয়েছেন। কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি, যখন আপনার ঘরের কোণে বসেছিলেন তখন আমরা বিশ্বের সেরা টুর্নামেন্টটা আয়োজন করে ফেলেছি।’
ইনফান্তিনোর দাবি, বিশ্বকাপে কোনও হিংসাত্মক ঘটনা ঘটেনি। একশো শতাংশ নিরাপত্তা ছিল সর্বত্র। বিশ্বকাপে প্রবল সমালোচনা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের ভিসা নীতি নিয়ে। ইরানের একাধিক ফুটবল কর্তা, ভক্তরা বিশ্বকাপ দেখার অনুমতি পাননি। মার্কিন মুলুকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি আফ্রিকা মহাদেশের সেরা রেফারিকে। ইনফান্তিনোর মতে, ‘কয়েকজনকে অনুমতি দেওয়া হয়নি শুধু সেটাই দেখছেন। লক্ষ লক্ষ ভক্তকে যে অনুমতি দেওয়া হল সেটা কেন বিবেচনা করছেন না?’
বিশ্বকাপে সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে রেফারিং নিয়ে। কখনও আর্জেন্টিনার ‘পক্ষপাতিত্ব’, কখনও ট্রাম্পের নির্দেশে মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল-একাধিকবার কাঠগড়ায় তোলা হয়েছে রেফারিদের। কিন্তু ইনফ্যান্তিনো একেবারে ক্লিনচিট দিয়েছেন। তাঁর মতে রেফারির যে সিদ্ধান্তগুলো নিয়ে বিতর্ক হয়েছে, সেটা বিশ্বের প্রথম সারির লিগগুলোতেই মেনে চলা হয়। এমনকী যারা এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করছে তারা নিজেরাই অতীতে এমন রেফারিংকে সমর্থন করেছে। সবশেষে ইনফান্তিনোর বার্তা, ‘ঘৃণাকে ছাপিয়ে জয়ী হোক ফুটবল।’ কিন্তু ইনস্টাগ্রামে এই পোস্ট করার পরে আবার কমেন্ট সেকশনও অফ করে দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট। সেটা কি সমালোচনার ভয়ে?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ