নিজের মানসম্মান যায়, যাক। তবু ব্রাজিলের সম্মান যাতে কোনও ভাবেই নষ্ট না হয়। বাংলাদেশের (Bangladesh) এক ডাকাতের কাণ্ড দেখে একই সঙ্গে অবাক ও হেসে লুটোপুটি ফুটবল ভক্তরা। বিশ্বকাপের আগে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েন এক ব্যক্তি। সাধারণত, এরকম ক্ষেত্রে নিজেদের মুখ ঢাকা দেন অভিযুক্তরা। কিন্তু ওই ব্যক্তি হাত দিয়ে চাপা দিলেন পরনের ব্রাজিল জার্সির লোগো। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল।
আরও পড়ুন:
বিশ্বকাপ নিয়ে গোটা দুনিয়ায় উন্মাদনা। বাংলাদেশেও ব্রাজিল সমর্থক প্রচুর। সম্প্রতি বগুড়ায় ডাকাতির প্রস্তুতির সময় চার ব্যক্তি ধরা পড়েন। তাঁদের বিরুদ্ধে আগেও ডাকাতির অভিযোগ রয়েছে। এদের মধ্যে একজন ব্রাজিল সমর্থক। পরনে ছিল এবারের বিশ্বকাপে ব্রাজিলের নীল অ্যাওয়ে জার্সি। ভাইরাল ভিডিওয় দেখা যায়, সাংবাদিকদের সামনে আনতেই ওই ব্যক্তি হাত দিয়ে জার্সিতে ব্রাজিলের লোগো ঢাকছেন।
প্রাথমিকভাবে অনেকেরই মনে হয়েছিল, হয়তো ওই ব্যক্তি বুকে ব্যথা অনুভব করছেন। কিন্তু পরে জানা যায়, ব্রাজিলের পাঁচতারা জার্সির লোগোর ‘সম্মানরক্ষা’ই ছিল তাঁর মূল উদ্দেশ্য। অথচ নিজের মুখ ঢাকেননি তিনি। যা দেখে নেটিজেনদের বক্তব্য, ‘ডাকাতি করতে লজ্জা নেই। কিন্তু প্রিয় দলের সম্মান নিয়ে বেশি চিন্তিত। ফুটবলভক্ত তো এরকমই হওয়া উচিত।’ ভাইরাল ভিডিও ঘিরে হাসির রোল নেটপাড়ায়।
এদিকে বাংলাদেশের চট্টগ্রামেই ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা টাঙানো ঘিরে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। আর্জেন্টিনার সমর্থকদের অভিযোগ, ব্রাজিল-ভক্তরা মারাদোনা ও মেসির ব্যঙ্গাত্মক ছবি দিয়ে ব্যানার বানান। তাতে আপত্তি জানানো থেকেই ঝামেলা বাঁধে। পরে পতাকা টাঙানো নিয়ে তা সংঘর্ষে পরিণত হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি