Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বুধবার
  • ১০ জুন ২০২৬
Suvendu Adhikari

রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন?

সরকারি ঘোষণা না হলেও সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর নিজের হাতে স্বরাষ্ট্র-সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর থাকছে। তিনি আইন, বিদ্যুৎ এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর নিজের হাতে রাখছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ২৩:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ২৩:৫৯

options
link
রাজ্য মন্ত্রিসভার দপ্তর বণ্টন মুখ্যমন্ত্রীর, কে কোন বিভাগের মন্ত্রী হচ্ছেন? zoom
ছবি: AI দ্বারা নির্মিত।

রাজ্যের নবনির্বাচিত মন্ত্রীদের দপ্তর বণ্টন সম্পন্ন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার নবান্নে দীর্ঘ বৈঠকের পর কোন মন্ত্রীকে কোন দপ্তর দেওয়া হবে, সেটা চূড়ান্ত করেন মুখ্যমন্ত্রী। সরকারি ঘোষণা না হলেও সূত্রের দাবি, মুখ্যমন্ত্রীর নিজের হাতে স্বরাষ্ট্র-সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর থাকছে। তিনি আইন, বিদ্যুৎ এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর নিজের হাতে রাখছেন।

অন্যান্য মন্ত্রীদের মধ্যে বিজেপির পুরনো মুখ স্বপন দাশগুপ্ত পেতে পারেন অর্থ দপ্তরের দায়িত্ব। বর্ষীয়ান বিধায়ক তাপস রায় পেতে পারেন শিল্প ও বাণিজ্য দপ্তর। পরিবর্তনের বাংলায় এই দুই গুরুত্বপূর্ণ দপ্তরে দলের দুই অভিজ্ঞ ও বিশ্বস্ত মুখে ভরসা রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাস্থ্যমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব যাচ্ছে ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের হাতে। নবান্নে সূত্রে তেমনটাই খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নোয়াপাড়ার বিধায়ক তথা বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে দেওয়া হচ্ছে পরিবহণ ও শ্রম দপ্তরের দায়িত্ব। শুভেন্দু অধিকারীর আমলে শিক্ষা দপ্তরকে আগের মতো দু’ভাগে ভেঙে দেওয়া হয়েছে। নতুন উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বে আসছেন সিউড়ির বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। স্কুলশিক্ষার দায়িত্বে দীপক বর্মণ। বিজেপির আদি মুখ দুধকুমার মণ্ডলের হাতে যাচ্ছে কৃষি দপ্তরের গুরুভার। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ হচ্ছেন পর্যটন মন্ত্রী। বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী হচ্ছেন মনোজ ওঁরাও। দ্রুত আনুষ্ঠানিকভাবে মন্ত্রীদের দপ্তরভাগের কথা ঘোষণা করতে পারে সরকার।

উল্লেখ্য, গত ৪ মে রাজ্য বিধানসভা ভোটের ফলাফলে, ২৯৪টির মধ্যে ২০৮ আসন পেয়ে সরকার গড়েছে বিজেপি। ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ পাঁচ মন্ত্রী শপথ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে। ওইদিন শুভেন্দু ছাড়াও বিভিন্ন দপ্তরের দায়িত্ব পান দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক। পরে ১ জুন লোকভবনে শপথ নেন আরও ৩৫ জন মন্ত্রী। তারপর গত এক সপ্তাহ কে কোন দপ্তর পাবেন, তাই নিয়েই জল্পনা ছিল। অবশেষে মঙ্গলবার সেই দপ্তর বণ্টনের কাজটা সম্পন্ন হল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.