Messi FIFA World Cup 2026

জর্ডনের বিরুদ্ধে শুরু থেকে খেলবেন না মেসি! গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে পড়বেন, চিন্তায় ভক্তরা

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে মেসি। প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন এলএম টেন। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে ফের জোড়া গোল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৬, ২০২৬, ২১:৫৮

options
link
জর্ডনের বিরুদ্ধে শুরু থেকে খেলবেন না মেসি! গোল্ডেন বুটের দৌড়ে পিছিয়ে পড়বেন, চিন্তায় ভক্তরা
আর্জেন্টিনা অনুশীলনে মেসি ও স্কালোনি। ফাইল ছবি।

দল দুর্দান্ত ফর্মে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই যে আর্জেন্টিনা বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে, সেটাও নিশ্চিত হয়ে গিয়েছে। সেদিক থেকে দেখতে গেলে আগামী রবিবার গ্রুপের শেষ ম্যাচে জর্ডনের বিরুদ্ধে আর্জেন্টিনা নামবে স্রেফ নিয়মরক্ষার স্বার্থে। শোনা যাচ্ছে, কার্যত ‘গুরুত্বহীন’ ওই ম্যাচে শুরু থেকে লিওনেল মেসিকে নাও খেলাতে পারেন কোচ লিওনেল স্কালোনি। বরং নক আউটের আগে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি দলের সবাইকে দেখে নিতে চাইছেন।

Advertisement

চলতি বিশ্বকাপে (FIFA World Cup 2026) দুরন্ত ফর্মে মেসি (Messi)। প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন এলএম টেন। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিরুদ্ধে ফের জোড়া গোল। আর শুধু গোল করা কেন, সার্বিকভাবেই লিওর পারফরম্যান্স মুগ্ধ করেছে ফুটবলবিশ্বকে। এখন প্রশ্ন হল, স্কালোনির ওই পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্তের জন্য কি গ্রুপের শেষ ম্যাচে সেই মুগ্ধতা থেকে বঞ্চিত হবে ফুটবলবিশ্ব? পরিস্থিতি অন্তত সেদিকেই ইঙ্গিত করছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আসলে নক আউট পর্বের আগে ৩৯ বছরের অধিনায়ককে তরতাজা রাখতে চাইছেন স্কালোনি। তাছাড়া বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। প্রত্যাবর্তনের পর প্রথম ম্যাচেই ৭৮ মিনিট মাঠে ছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে পুরো সময়টাই খেলেছেন।

জর্ডন ম্যাচের আগে আর্জেন্টিনা কোচ বলে দিয়েছেন, “আমার মতে বিশ্বকাপে সকলের সুযোগ পাওয়া উচিত। জর্ডন ম্যাচে সেই সুযোগ রয়েছে। তাই সেটাই করব।” আসলে স্কালোনি জানেন, বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই ছিটকে যাওয়া জর্ডন বিশেষ বেগ দিতে পারবে না আর্জেন্টিনাকে। আর যদি কোনও অঘটন ঘটেও যায়, তাতেও লা আলবিসেলেস্তের পরের রাউন্ডে যাওয়া নিয়ে কোনও সংশয় নেই। তাই এই ম্যাচে গুরুত্বপূর্ণ ফুটবলারদের বিশ্রাম দেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

Advertisement
FIFA World Cup 2026: Messi in brilliant form
অস্ট্রিয়ার বিরুদ্ধে গোলের পর মেসি। ফাইল ছবি।

এখন প্রশ্ন হল, এই বিশ্রাম দেওয়া ফুটবলারদের তালিকায় কি মেসির নামও রয়েছে? কাকে বিশ্রাম দেবেন, সেটা স্পষ্ট বলেননি স্কালোনি। তবে সংবাদসংস্থা রয়টার্স সূত্রের খবর, ওই তালিকায় মেসির নাম রয়েছে। আসলে নক আউট পর্বের আগে ৩৯ বছরের অধিনায়ককে তরতাজা রাখতে চাইছেন স্কালোনি। তাছাড়া বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। প্রত্যাবর্তনের পর প্রথম ম্যাচেই ৭৮ মিনিট মাঠে ছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে পুরো সময়টাই খেলেছেন। দুই ম্যাচেই কার্যত একার হাতে দলকে জিতিয়েছেন। আমেরিকার গরমে ফুটবলারদের খেলতে কষ্ট হচ্ছে। ফলে শারীরিক ধকল সামলানো খুব গুরুত্বপূর্ণ। সেই কারণেই মেসিকে বিশ্রাম দেওয়া হতে পারে। তবে কোনও কিছুই চূড়ান্ত নয়।

যদিও মেসির খেলা দেখা থেকে পুরোপুরি বঞ্চিত সম্ভবত হবেন না তাঁর অনুরাগীরা। শুরু থেকে না খেললেও পরের দিকে তাঁকে নামাতে পারেন স্কালোনি। আসলে মেসি যে ছন্দে রয়েছেন তাতে তিনি নিজেও খেলতে চাইবেন। কারণ, তাতে বিশ্বকাপের গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন তিনি। আর মেসির পক্ষে গোল করার জন্য অল্প সময়ই যথেষ্ট। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.