প্রথম পাতা খেলা দেশ বিদেশ ই-পেপার
Lionel Messi

বাতিল করা উচিত ছিল মেসির রেকর্ড ভাঙা গোল! ফের কাঠগড়ায় রেফারির ‘পক্ষপাতিত্ব’

আদৌ কি মেসির প্রথম গোলটা বৈধ? নাকি আগেই ফাউলে বাতিল করা উচিত ছিল অস্ট্রিয়ার বিরুদ্ধে গোলটি? রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন অনেকেই।

Advertisement ad
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ১২:৪৩

options
link
বাতিল করা উচিত ছিল মেসির রেকর্ড ভাঙা গোল! ফের কাঠগড়ায় রেফারির ‘পক্ষপাতিত্ব’ zoom
অস্ট্রিয়ার বিরুদ্ধে লড়াই মেসির। ছবি: এএফপি

ফের লিওনেল মেসির গোল নিয়ে বিতর্ক। আদৌ কি মেসির প্রথম গোলটা বৈধ? নাকি আগেই ফাউলে বাতিল করা উচিত ছিল অস্ট্রিয়ার বিরুদ্ধে গোলটি? রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন অনেকেই। তার মধ্যে আছেন কিংবদন্তি গোলকিপার পিটার স্মাইকেল। উল্লেখ্য, আলজেরিয়ার বিরুদ্ধেও আর্জেন্তিনীয় তারকার গোল নিয়ে প্রশ্নচিহ্ন উঠেছিল।

ম্যাচের শুরুতেই পেনাল্টি মিস করেন মেসি। সেটার ক্ষতিপূরণ করেন জোড়া গোলে। ম্যাচের ৩৮ মিনিটে বাঁপ্রান্ত থেকে আসা মাইনাসকে স্বভাবসিদ্ধ নিখুঁত দক্ষতায় জালে জড়ান মেসি। কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন, সেই গোলের কিছুক্ষণ আগের মুহূর্তের একটি ঘটনা নিয়ে। মাঝমাঠে অস্ট্রিয়ার মিডফিল্ডার জাভের স্লাগেরকে ট্যাকল করেন আর্জেন্টিনার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। রেফারি তাতে নজর দেননি। সেখান থেকে বল নিয়েই গোল করেন মেসি। সরাসরি গোলের সঙ্গে সম্পর্ক না থাকলেও এখন গোলের পরিস্থিতি তৈরি বা ‘বিল্ড আপে’র ঘটনাও খুঁটিয়ে দেখা হয়। সেক্ষেত্রে রেফারি বা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছে সুযোগ ছিল, ওই ঘটনা ফাউল ছিল কি না, তাতে নজর দেওয়া।

কিন্তু সেটা আর করা হয়নি। ডেনমার্ক ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন গোলকিপার পিটার স্মাইকেলও পর্যন্ত বলেন, “আমার মনে হয়, গোলটা বাতিল করা উচিত ছিল। মনে করে দেখুন, ওরা কীভাবে পেনাল্টি পেয়েছিল। এবার জাভের স্লেগারের পায়ে পিছন থেকে মারা হয়েছিল। অস্ট্রিয়ার ফ্রিকিক পাওয়া উচিত ছিল। ভার-এর উচিত ছিল বিষয়টা খতিয়ে দেখা। রেফারি বিরাট ভুল করেছে। এগুলো দেখে আমি বিরক্ত।” ফলে মেসির জোড়া গোলের ম্যাচেও বিতর্ক রয়েই গেল।

এর আগে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয় পায়। সেই ম্যাচেও এক ট্যাকলের ঘটনায় প্রশ্ন ওঠে, রেফারির সিদ্ধান্তে কি সুবিধা পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক? আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্ডির থেকে বল কাড়তে গিয়ে ফাউল করেন মেসি। রেফারি সিমন মার্সিনিয়াক ফাউল দিলেও কোনও কার্ড দেখাননি। এর বিরুদ্ধে ফিফায় আবেদন করেছিল আলজেরিয়া।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন