FIFA World Cup 2026

‘ভালো খেলেছ, আমরা গর্বিত’, বিশ্বকাপে ইরানকে ‘কোণঠাসা’ করে শুকনো সান্ত্বনা ফিফা প্রেসিডেন্টের

বিশ্বকাপ খেলতে এসে কার্যত অত্যাচারিত হতে হয়েছে। ম্যাচ শেষের পর বিশ্রামের জন্য ন্যূনতম সময়টুকুও মেলেনি। তার মধ্যেও বিশ্বকাপ খেলেছে ইরান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ২১:৪৫

options
link
‘ভালো খেলেছ, আমরা গর্বিত’, বিশ্বকাপে ইরানকে ‘কোণঠাসা’ করে শুকনো সান্ত্বনা ফিফা প্রেসিডেন্টের
ইরানের সমস্যা সমাধানে কেন উদ্যোগী হননি ইনফ্যান্তিনো?

বিশ্বকাপ (FIFA World Cup 2026) খেলতে এসে কার্যত অত্যাচারিত হতে হয়েছে। ম্যাচ শেষের পর বিশ্রামের জন্য ন্যূনতম সময়টুকুও মেলেনি। তার মধ্যেও বিশ্বকাপ খেলেছে ইরান। দলের তরফ থেকে বারবার ফিফার কাছে অনুরোধ জানানো হয়েছে, সমস্যার সমাধান করার জন্য। কিন্তু দায় ঝেড়ে ফেলেছে ফিফা। একটাও ম্যাচ না হেরে ইরান যখন বিশ্বকাপ থেকে বিদায় নিল, তখন অবশেষে মুখ খুললেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো।

Advertisement

চলতি বিশ্বকাপে তিনটে ম্যাচ ড্র করেও নকআউটে উঠতে পারেননি মেহদি তারেমিরা। বিশ্বকাপ থেকে বিদায়ের পরই ক্ষোভ উগরে দেন ইরান অধিনায়ক। স্পষ্ট বলেন, “খুবই হতাশাজনক বিশ্বকাপ। ফিফা সব সমস্যার সমাধান করে। কিন্তু শুরু থেকেই আমাদের সমস্যার কোনও সমাধান করা হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পর মিস্টার ইনফান্তিনো ড্রেসিংরুমে এসে বলেছিলেন, ‘সবে শুরু হয়েছে।’ অথচ গ্রুপ পর্বই শেষ হয়ে গেল, এখনও কিছুই বদলাল না।” উল্লেখ্য, ইরানের একঝাঁক আধিকারিককে ভিসা দেয়নি আমেরিকা। তার জেরে দলের যাতায়াত সংক্রান্ত নানা ইস্যুতে সমস্যা দেখা যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফিফার ভূমিকায় ক্ষোভ উগরে দিয়ে ইরানের কোচ আমির ঘালেনোই বলেছিলেন, “আয়োজক দেশ আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। যদি আমাদের দু’সপ্তাহ আগে আসার অনুমতি দেওয়া হত, তাহলে শারীরিক ও মানসিকভাবে আমরা অনেক ভালো অবস্থায় থাকতে পারতাম। আমাদের সঙ্গে অন্যায় হয়েছে। ফিফার কাছে অনুরোধ, ভবিষ্যতে আর কোনও দলের সঙ্গে যেন এমন আচরণ না করা হয়।”

Advertisement

ইরানের বিদায়ের পর ইনস্টাগ্রামে পোস্ট করেন ইনফ্যান্তিনো তাঁর বার্তা, ‘গ্রুপ পর্বজুড়ে অপরাজিত থাকার অনবদ্য কৃতিত্ব অর্জন করে গোটা বিশ্বের সামনে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছ তোমরা। দুর্ভাগ্যজনকভাবে তোমরা নকআউটে উঠতে পারোনি কিন্তু দারু পারফরম্যান্স দেখেছি আমরা। এত ভালো খেলার জন্য তোমাদের অজস্র ধন্যবাদ। আমাদের সকলকে গর্বিত করেছ তোমরা।’ যদিও প্রশ্ন উঠছে, ইরানের সমস্যা সমাধানে কেন উদ্যোগী হননি ইনফ্যান্তিনো? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সখ্যতার কারণেই কি নিষ্ক্রিয়তা?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.