Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬
Diamond Harbour FC

উঠে গেল ডায়মন্ড হারবার এফসি? গতবারের ফাইনালিস্টকে খেলতেই ডাকল না ডুরান্ড কর্তৃপক্ষ

মাত্র কয়েকবছর আগে আত্মপ্রকাশ করা দলটির উত্থান হয়েছে উল্কার গতিতে। চার বছরের মধ্যেই দেশের সেরা লিগ আইএসএলে জায়গা করে নিয়েছিল ডায়মন্ড হারবার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ২১:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ২১:৩০

options
link
উঠে গেল ডায়মন্ড হারবার এফসি? গতবারের ফাইনালিস্টকে খেলতেই ডাকল না ডুরান্ড কর্তৃপক্ষ zoom
ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম।

খেলার মানচিত্র থেকে মুছে গেল ডায়মন্ড হারবার? মাত্র কয়েকবছর আগে আত্মপ্রকাশ করা দলটির উত্থান হয়েছে উল্কার গতিতে। চার বছরের মধ্যেই দেশের সেরা লিগ আইএসএলে জায়গা করে নিয়েছিল ডায়মন্ড হারবার। তবে বাংলায় রাজনৈতিক পটপরিবর্তনের পরেই একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছে ক্লাবটির ভাগ্য। গতবার ফাইনাল খেললেও এবার ডুরান্ড কাপে নামতেই পারবে না ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)।

গত মাসে রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়ে ডায়মন্ড হারবার এফসিকে তোপ দেগেছিলেন ইন্দ্রনীল খাঁ। সাফ জানিয়েছিলেন, “ডায়মন্ড হারবার এফসির মাধ্যমে টাকা তোলা ও ম্যাচ ফিক্সিংয়ের মতো গুরুতর অভিযোগ আমার কাছে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে হবে। সবে দায়িত্ব পেয়েছি, এর মধ্যেই ক্লাবটিকে নিয়ে এমন গুরুতর অভিযোগ উঠেছে। ইমেলেও বহু অভিযোগ জমা পড়েছে। সবকিছু খতিয়ে দেখা হবে।” উল্লেখ্য, ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গতবছর ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল কিবু ভিকুনার দল। তখন থেকেই মাথাচাড়া দেয় ফিক্সিং-সহ নানা অভিযোগ। ফাইনালে উঠে অবশ্য নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে হেরে যায় ডায়মন্ড হারবার। চলতি বছরের ডুরান্ড কাপ শুরু হবে ২৫ জুলাই। প্রতিযোগিতা চলবে ২৩ আগস্ট পর্যন্ত। এবারের আসরে অংশ নেবে ২৪টি দল। থাকবে তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান। কিন্তু কলকাতার চতুর্থ দল হিসাবে আইএসএল খেলার যোগ্যতা অর্জন করা ডায়মন্ড হারবার থাকবে ঐতিহ্যবাহী টুর্নামেন্টের বাইরে।

উল্লেখ্য, রাজ্যে তৃণমূল সরকার বিদায় নেওয়ার পর থেকেই কার্যত বন্ধ ডায়মন্ড হারবার এফসি। এখনও অনুশীলন শুরু করতে পারেনি তারা। সামনেই নতুন মরশুমের কলকাতা লিগের খেলা। শোনা যাচ্ছে, গত দু’মাস বেতন পাননি ক্লাবের সাপোর্ট স্টাফ-সহ অনেকেই। এবার ডুরান্ডের দরজাও বন্ধ হল। কলকাতা লিগেও দল নামানো হবে কিনা, সেই নিয়ে প্রশ্ন রয়েছে ক্লাবের অন্দরেই। তাহলে কি কলকাতার ফুটবল থেকে এবার বিদায় নেবে এই ক্লাব? উল্কার গতিতেই পতন হবে ডায়মন্ড হারবার এফসির?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.