আমেরিকার মাটিতে বিশ্বকাপ আর বিতর্ক যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। এবার সেই বিতর্কের তালিকায় ঢুকে গেল ম্যাচ ফিক্সিংও! প্রকাশ্যে এল আইভরি কোস্টের ফুটবলার এলিয়ে ওয়াহির গ্রেপ্তার হওয়ার খবর। মার্কিন মুলুকে বিশ্বকাপ খেলতে আসার দু’সপ্তাহ আগে ম্যাচ গড়াপেটার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাঁকে। পরে ছাড়া পেয়ে বিশ্বকাপে খেলতে এসেছেন।
এই বিষয়ে আরও খবর
এলিয়ে ওয়াহি আইভোরি কোস্টের অন্যতম উজ্জ্বল প্রতিভা। ওই ফরোয়ার্ডকে চলতি বিশ্বকাপে ইকুয়েডরের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে মাঠেও নামায় দিদিয়ের দ্রোগবার দেশ। সেই ম্যাচে বেশ নজরও কাড়েন তিনি। কিন্তু প্রশ্ন উঠছে মাত্র দু’সপ্তাহ আগে যে ফুটবলারের বিরুদ্ধে ফিক্সিংয়ের মতো অভিযোগ উঠেছিল তাঁকে কেন বিশ্বকাপে খেলতে দেওয়া হচ্ছে।
এই এলিয়ে ওয়াহি খেলেন ফ্রান্সের ক্লাব নিসের হয়ে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ১৭ জুন মেটজের বিরুদ্ধে খেলার সময় ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড দেখেন তিনি। ২৯ মে তাঁকে গ্রেপ্তার করে ফ্রান্সের পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রতারণা, সংগঠিত ম্যাচ গড়াপেটা, আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। যদিও জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেয়ে যান তরুণ ওই ফরোয়ার্ড। তবে তাঁর বিরুদ্ধে অভিযোগের এখনও নিষ্পত্তি হয়নি। তদন্ত চলছে।
ওই ঘটনার পরও ওয়াহিকে বিশ্বকাপ দলে সুযোগ দেয় আইভোরি কোস্ট। প্রথম ম্যাচে বেশ নজরকাড়া পারফরম্যান্সও করেন। তাঁর একটা শট বারে লাগে। কিন্তু এ হেন বিতর্কিত চরিত্রকে কেন খেলতে দেওয়া হল? কোনও জবাব দেয়নি ফিফা বা আইভোরি কোস্টের ফুটবল সংস্থা। এখন দেখার গ্রেপ্তারির খবর প্রকাশ্যে আসার পর জার্মানির বিরুদ্ধে পরের ম্যাচে ওয়েহিকে সুযোগ দেওয়া হয় কিনা।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
প্রকাশ্যে রোহিতকে সমর্থন! বোর্ড কর্তাদের ভূমিকায় ক্ষুব্ধ নির্বাচকরা, বেনজির সংঘাত ভারতীয় ক্রিকেটে
-
আজই উপভোক্তাদের হাতে আয়ুষ্মান কার্ড! শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা প্রকল্প, কী হবে স্বাস্থ্যসাথীর?
-
রাজনৈতিক চাপে আত্মহত্যা! ‘সুইসাইড নোটে’ আশিস লিখলেন, ‘রাজনীতিতে আসাই ভুল হয়েছে’!
-
কোলিয়ারির নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতি! প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ
-
রণবীরকে ছাড়াই মাতৃত্বকালীন ছুটি, একটানা শুটিংয়ের ধকল সামলে কোথায় গেলেন দীপিকা?



