ফুটবলের মহাযুদ্ধ
Lionel Messi FIFA World Cup 2026

প্রথম গোলের পর অঝোরে কান্না! কেন কাঁদলেন মেসি? ম্যাচ শেষে নিজেই জানালেন কারণ

মেসিকে নিয়ে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলছেন, "ও অসাধারণ। আমি আর কী বলব! ওকে বর্ণনা করার মতো কোনও শব্দ আমার কাছে নেই।"

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৭, ২০২৬, ১৫:০৫

options
link
প্রথম গোলের পর অঝোরে কান্না! কেন কাঁদলেন মেসি? ম্যাচ শেষে নিজেই জানালেন কারণ
প্রথম গোলের পর কান্না লিওনেল মেসির।

ম্যাজিকের নাম মেসি! ৩৯ হতে আর দিন কয়েক বাকি। তার আগেই ফের ফুটবল দুনিয়ায় ঝড় তুলে দিলেন আর্জেন্টিনীয় কিংবদন্তি। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে দলকে জেতালেন। প্রথম গোলের পর তাঁর চোখে দেখা গেল জল। এ কি আনন্দাশ্রু? নাকি নেপথ্যে অন্য কোনও কারণ? গোলের পর কেন অঝোরে কাঁদলেন মেসি?

Advertisement

‘জে’ গ্রুপের ম্যাচে কানসাস সিটিতে ম্যাচের বয়স তখন মাত্র ১৭ মিনিট। বক্সের কিছুটা উপরে মেসির (Lionel Messi) জন্য খোলা জায়গা ছেড়ে রেখেছিলেন আলজেরিয়ার রক্ষণভাগ। হয়তো তাঁরা ভুলে গিয়েছিলেন, এই চত্বরটা মেসির চারণভূমি। এই জায়গা থেকে বাঁপায়ের বাঁকানো শটে প্রচুর গোল রয়েছে। ঠিক সেরকমই আরেকটি গোল এল এদিন। বহু চেনা, বহুবার দেখা। তবু সেই একই মুগ্ধতা ফুটবল দুনিয়ায়। বক্সে ঢোকার চেষ্টা না করে প্রায় ২৫ গজ দূর থেকেই বাঁ-পায়ের জোরাল শট। গোলরক্ষক লুকার হাতে লাগলেও আটকাতে পারেননি।

Advertisement

প্রথম গোল করার পর ধরা পড়ে আবেগঘন মুহূর্ত। আর্জেন্টিনা অধিনায়কের চোখে জল দেখা যায়। কেন? ম্যাচের পর মেসি বলেন, “এর সঙ্গে ফুটবলের কোনও সম্পর্ক নেই। মাঝে কঠিন কয়েকটা দিন কেটেছে। কিন্তু গোটা দল, সব সদস্যদের কাছে কৃতজ্ঞ। আমি যাতে ভালো থাকি, তার জন্য তারা সব সময় চেষ্টা করে।” তাঁর সংযোজন, “জীবনে যা যা ঘটেছে, তার জন্য আমি খুশি। আমি যা পেয়েছি, তা আমার কাছে সোনায় সোহাগা। আমি খুব উপভোগ করছি।” আসলে চোটের জন্য মাঝে বেশ কয়েকদিন বাইরে ছিলেন। বিশ্বকাপে (FIFA World Cup 2026) কবে নামতে পারবেন, সেটা নিয়ে সংশয় ছিল। 

Advertisement

আর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলছেন, “ও অসাধারণ। আমি আর কী বলব! ওকে বর্ণনা করার মতো কোনও শব্দ আমার কাছে নেই।” হ্যাটট্রিকের পর মেসিকে নিয়ে মুগ্ধতা ফুটবল দুনিয়াতেও। নরওয়ের ফুটবলার আর্লিং হালান্ড সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘মেসি পুরো পাগল।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.