শেষপর্যন্ত প্রাণনাশের হুমকি পেয়ে আর দেশে থাকতে ভরসা পেলেন না দক্ষিণ কোরিয়ার কোচ হং মুয়াং বো। বিশ্বকাপ থেকে ব্যর্থতা নিয়ে দেশে ফেরার দুই দিনের মধ্যেই ফের লস অ্যাঞ্জেলস পালিয়ে গেলেন কোরিয়ান কোচ। এই ব্যর্থতার জন্য দলের অভ্যন্তরীণ সমস্যার কথা স্বীকার না করে ফুটবল কোরিয়ান ফুটবলপ্রেমীরা দায়ী করছেন বো-কেই। দলের অভ্যন্তরীণ সমস্যার অভিযোগও উঠছে।
আরও পড়ুন:
দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ থেকে ফেরার পরই সরকারের তরফে ঘোষণা করা হয়েছে এই ব্যর্থতার তদন্ত হবে। তার পর থেকেই চাপে রয়েছেন বো। ইতিমধ্যেই তিনি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরই পদত্যাগ করেছেন বলে শোনা গিয়েছে। দল যেদিন দেশে ফিরেছিল সেদিন কোচ-ফুটবলারদের নামেও শ্লোগান দিয়েছেন সেদেশের ফুটবলপ্রেমীরা। তখন থেকেই জাতীয় কোচের পদত্যাগ চেয়ে স্লোগান দিয়েছেন তারা।

তখন থেকেই সংবাদ মাধ্যমকে এড়িয়ে যাচ্ছিলেন বো। কিন্তু এদিন দেশ ছাড়ার সময় এয়ারপোর্টে সাংবাদিকদের কাছে ধরা পড়ে যান ৫৭ বছর বয়সি বো। এবারের বিশ্বকাপে শুরুটা ভালোই করেছিল দক্ষিণ কোরিয়া। চেক রিপাবলিকের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করেছিল তাঁরা। কিন্তু তার পরের দুটো ম্যাচ আর জয়ের মুখ দেখতে পারেনি কোরিয়ানরা। শেষমেশ গ্রুপের বেড়া টপকাতে পারেনি এশিয়ার অন্যতম শক্তিধর দেশ। দেশ ছেড়ে পালানোর পথে কোচ বলে গেলেন, “আমারও অনেক কিছু বলার আছে। কিন্তু এখন বলার মতো পরিস্থিতি নেই। হয়তো কোনও এক দিন সেটা প্রকাশ্যে আসবে।”
আসলে এবার বিশ্বকাপের আগে দক্ষিণ কোরিয়া দলের অন্দরে যে সমস্যা তৈরি হয়েছিল, সেটা ওপেন সিক্রেট। কোচের কাজের ধরন দলের সিনিয়র ফুটবলারদের অনেকের পছন্দ হয়নি। এমনকী, দক্ষিণ কোরিয়া ফুটবল দলের সবচেয়ে বড় প্রতিভা সং হিউন মিনের সঙ্গেও ঝামেলা হয় কোচ বো-র। সেকারণেই এখন তিনি ন্যাশনাল ভিলেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পুণে হত্যা কাণ্ডে এবার নজরে সিয়ার ‘বন্ধু’! ‘বিয়ে হবেই না’, ভাইরাল চ্যাট ঘিরে রহস্য
-
পরকীয়ার টান! তিন সন্তানকে ঘরে রেখে মোয়াজ্জিনের হাত ধরে পালালেন বাংলাদেশি মহিলা
-
সদ্যোজাত কোলে একদিনে ৭০টি রিল! জনপ্রিয় ইনফ্লুয়েন্সরের ‘আসক্তি’তে বিতর্কের ঝড়
-
‘কালের যাত্রায় পা মিলিয়ে’ মমতার সঙ্গ ছেড়ে বিধানসভায় চন্দ্রিমা, বৈঠক ঋতব্রত-সন্দীপনদের সঙ্গে
-
রাম মন্দিরের পর এবার বদ্রীনাথেও দানের টাকা চুরি! উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ