Idhika Paul FIFA

‘চূড়ান্ত হতাশ’, চিরতরে বিশ্বকাপ দেখা বন্ধ করছেন দেবের নায়িকা ইধিকা!

রাউন্ড অফ ১৬-র স্পেনের বিরুদ্ধে ম্যাচটা দারুণ আগ্রহ নিয়ে দেখার সময় রোনাল্ডোর জন্য গলা ফাটানো। কিন্তু কী যে হয়ে গেল!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৩:৫৩

options
link
‘চূড়ান্ত হতাশ’, চিরতরে বিশ্বকাপ দেখা বন্ধ করছেন দেবের নায়িকা ইধিকা!
'চূড়ান্ত হতাশ', চিরতরে বিশ্বকাপ দেখা বন্ধ করছেন দেবের নায়িকা ইধিকা!

আমেরিকায় বসেছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের আসর। যে মহাযজ্ঞের আঁচ ভারতীয় ফুটবলের মক্কা কলকাতাতেও। প্রিয় দলের জার্সি গায়ে রাত জেগে গলা ফাটাচ্ছেন টলিপাড়ার তারকারাও। তার মাঝেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নিয়ে নিজেদের অনুভূতির কথা জানালেন সংবাদ প্রতিদিন ডিজিটালকে। আজ কলম ধরলেন ইধিকা পাল।

Advertisement

ছোটবেলা থেকে বিশ্বকাপ দেখাটা আমাদের দেশের প্রায় সব পরিবারেরই একটা প্রচলন বলা যেতে পারে। আমাদের বাড়িতেও সেই প্রচলনটা ছিল। ছোট থেকে তুতো ভাইবোন, বাবা, জ্যেঠু, কাকুদের সঙ্গে বসে সব হাইভোল্টেজ খেলা দেখতাম। আমরা প্রত্যেকে নিজেদের প্রিয় দল নিয়ে লড়েছি। দেখে মনে হত যেন আমরাই বিশ্বকাপ খেলছি। একে অন্যের সঙ্গে খুব লড়াই করেছি। খুব মজা করে ছোটবেলায় ফিফার টাইমগুলো কেটেছে।

Advertisement

যতদিন পর্যন্ত আবার আমার মনের মতো করে নতুন কোনও প্রিয় খেলোয়ার তৈরি হচ্ছে। এবারে ফিফার সেমিফাইনালে কী করব, দেখব কিনা আদৌ সেটা এখনও জানি না। আবারও বলছি, এবার খুব দুঃখ পেয়েছি।

কিন্তু, আমি যে প্রত্যেকটা খেলা দেখতে পারি বা ছোটবেলায় দেখতে পারতাম তেমনটা নয়। তবে সেমিফাইনাল থেকে পরিবারের সকলে একসঙ্গে বসে খেলা দেখতাম। খুব মজা করতাম, ঝগড়া করতাম, মারপিট পর্যন্ত হয়েছে! পরে আবার এক হয়ে যেতাম। এখনও বিশ্বকাপ এলে বাড়ির সদস্যদের সঙ্গে সেই নস্ট্যালজিয়ায় ভাসি। কিন্তু এবারে যেটা হল…। আসলে আমার প্রিয় খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আর ফেভারিট টিম অবশ্যই পর্তুগাল। তাই বুঝতেই পারছ এবারে কতটা আহত হয়েছি।

Advertisement
FIFA World Cup 2026: Cristiano Ronaldo after Portugal crash out
বিদায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

রাউন্ড অফ ১৬-র স্পেনের বিরুদ্ধে ম্যাচটা দারুণ আগ্রহ নিয়ে দেখতে বসেছিলাম। রোনাল্ডোর জন্য গলা ফাটাচ্ছিলাম। কিন্তু কী যে হয়ে গেল! শেষ মুহূর্তে পর্তুগালের হার আর বিদায়। আমার হৃদয় ভেঙে তখন যেন খান খান। চূড়ান্ত হতাশ হয়ে পড়েছিলাম। আর কখনও সিআর-কে বিশ্বকাপে দেখতে পাব না। তাই এই একই উত্তেজনা আগামী বিশ্বকাপে কতটা দেখাতে পারব, আমি সত্য়িই জানি না। যতদিন পর্যন্ত আবার আমার মনের মতো করে নতুন কোনও প্রিয় খেলোয়ার তৈরি হচ্ছে, ততদিন আর বিশ্বকাপ দেখার ইচ্ছেটাই যেন চলে গেল।

এবার সেমিফাইনালে কী করব, আদৌ দেখব কি না, সেটা এখনও জানি না। আবারও বলছি, এবার খুব দুঃখ পেয়েছি। তবে রোনাল্ডো যখন কোনও সিদ্ধান্ত নিয়েছেন, আমি বিশ্বাস করি এত বড় মাপের একজন মানুষ নিশ্চয়ই কিছু ভেবেচিন্তেই নিয়েছেন। তবে হ্যাঁ, আমি যদি ওঁকে আরও কিছু বছর খেলতে দেখতে পারতাম, তাহলে ভীষণ ভালো লাগত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.