শনিবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে নামতে চলেছে মোহনবাগান। এই ম্যাচে নামার আগে মোহনবাগানের কাছে একটা বড় সুখবর। শনিবার গোয়ার ডাগ আউটে থাকছেন না মানালো মার্কুইজ। ফেডারেশনের বিরুদ্ধে বিষোদগার করায় তাঁকে নির্বাসনে যেতে হয়েছে। শনিবার তাই ডাগ আউটে তাঁকে পাচ্ছে না গোয়া শিবির। স্বাভাবিকভাবেই মানালোর অনুপস্থিতি কাজে লাগাতে চাইছেন মোহনবাগান কোচ সার্জিও লোবেরা।
আরও পড়ুন:
শুক্রবার গোয়ার মাঠে অনুশীলন করল মোহনবাগান। পুরোদমে অনুশীলন করেছেন চোট থেকে ফেরা আপুইয়া ও আলবার্তো রডরিগেজ। গত ম্যাচে এই দুই ফুটবলারকে না পাওয়া গেলেও শনিবার এদেরকে পাচ্ছেন লোবেরা। আলবার্তো পুরো সুস্থ থাকলেও আপুইয়া পুরো ম্যাচ খেলতে পারবেন কি না তা নিয়ে কিছুটা সন্দেহ রয়েছে। সেটা কলকাতা ছাড়ার আগে নিজেই জানিয়ে গিয়েছেন লোবেরা। তবে আশা করা যাচ্ছে আপুইয়া আর থাপা মাঝমাঠে শুরু করতে পারেন। গোয়ার আক্রমণকে প্রতিহত করার জন্য রক্ষণেও দুই বিদেশি আলবার্তো, টমেরও শুরু থেকে থাকার সম্ভাবনা প্রবল। আর একদম সামনে আক্রমণভাগে থাকতে পারেন জেমি ম্যাকলারেন।
লিগ টেবিলের যা অবস্থা তাতে এই ম্যাচটি চ্যাম্পিয়নশিপের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগানের জন্য। তিনে থাকা মোহনবাগানের লক্ষ্য এই ম্যাচ জিতে ফের লিগ টেবিলের শীর্ষে চলে যাওয়া। এই মুহূর্তে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। সেখানে এই ম্যাচ জিতলে মোহনবাগানের পয়েন্ট সংখ্যা দাঁড়াবে ১০ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট। এই ম্যাচ ছাড়াও এখনও ডার্বি বাকি রয়েছে। এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে চলে গিয়েছে ইস্টবেঙ্গল। যা কিছুটা হলেও চাপে রাখছে মোহনবাগানকে। যদিও মোহনবাগান কোচ কামিংসদের উপর আস্থা রাখছেন। শনিবার দ্রুত গোল তুলে আনতে হলে জেমি ম্যাকলারেনকেও আক্রমণভাগ সচল রাখার দায়িত্ব নিতে হবে। একটা সময় ৯ গোল করে ফেলা ম্যাকলারেন সর্বোচ্চ গোলদাতা থাকলেও এই মুহূর্তে তাঁকে টপকে গিয়েছেন ইস্টবেঙ্গলের ইউসেফ এজেজারি। তবে দুই সপ্তাহের বেশি ম্যাচের মধ্যে না থাকাটা যথষ্টই চ্যালেঞ্জের লোবেরার দলের। এখনও পর্যন্ত কামিংসদের পারফরম্যান্সে সন্তুষ্ট থাকলেও একমাত্র মুম্বই সিটি এফসি ম্যাচে দলের খেলায় সন্তুষ্ট নন মোহনবাগান কোচ।
এখনই চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বা ডার্বি নিয়েও ভাবছেন না মোহনবাগান কোচ। আপাতত তাঁর পুরো ফোকাস এফসি গোয়া ম্যাচে। এফসি গোয়াকে নিয়ে লোবেরা বলেন, “ওরা ভালো দল। এই মুহূর্তে চাপ কাটিয়ে উঠে খোলা মনে খেলছে। আমি আপাতত গোয়া ম্যাচ নিয়েই ভাবছি। ডার্বি বা চ্যাম্পিয়নশিপ পয়েন্ট মাথায় আনতে চাই না। তবে আমার হাতেও সেরা ফুটবলাররা রয়েছে। ওদের উপর আস্থা রয়েছে।”
আজ আইএসএলে
এফসি গোয়া বনাম মোহনবাগান
ফতোরদা, বিকেল ৫.০০ সোনি স্পোর্টস নেটওয়ার্ক
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দমদম বিমানবন্দরের এটিসি বিল্ডিংয়ে আগুন, স্বাধীনতা দিবসের আলোকসজ্জা থেকে বড় বিপদ
-
জেন জি’র পাশে দাঁড়িয়ে বিরাট উদ্যোগ, গান্ধীজয়ন্তীতে শুরু মোদি সরকারের নতুন প্রকল্প!
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের