Jose Mourinho

লিগজুড়ে অপরাজিত, ‘ইনভিন্সিবল’ আর্সেনালকে ছুঁলেও কেন লিগ জেতা হবে না মোরিনহোর দলের?

মোরিনহো কোনও দলে কোচিং করানো মানে ট্রফিজয় অবধারিত ছিল। গত কয়েক বছরে সেই ম্যাজিক হারিয়েছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদে ফেরার সম্ভাবনা ক্রমশ জোরদার হচ্ছে মোরিনহোর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৪:৪৭

options
link
লিগজুড়ে অপরাজিত, ‘ইনভিন্সিবল’ আর্সেনালকে ছুঁলেও কেন লিগ জেতা হবে না মোরিনহোর দলের?
জোসে মোরিনহো। ফাইল ছবি

কোনও ম্যাচ হারেনি। এখনও কয়েকটি ম্যাচ বাকি আছে ঠিকই। তবে জোসে মোরিনহোর বেনফিকা কার্যত ‘অদম্য’। ৩১টা ম্যাচের মধ্যে কোনওটিতে পরাজয় স্বীকার করেননি নিকোলাস ওটামেন্ডিরা। কিন্তু মজা কোথায় জানেন? পর্তুগালের লিগের বাকি ম্যাচগুলো না হারলেও শেষ পর্যন্ত ট্রফি জিততে পারবে না বেনফিকা।

Advertisement

সদ্য মোরেইরেন্সকে ৪-১ গোলে হারিয়েছে বেনফিকা। ৩১ ম্যাচে মোরিনহোর দলের পয়েন্ট ৭৫। ম্যাচ জিতেছে ২২টি। ড্র ৯টি। একটি ম্যাচও হারেনি। কোনও দল যদি লিগে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়, তাহলে তাদের বলা হয় ‘ইনভিন্সিবল।’ যাদের মধ্যে সবচেয়ে বেশি চর্চিত হল ২০০৩-০৪ সালের আর্সেনাল। সেবার ৩৮ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছিল আর্সেন ওয়েঙ্গারের দল। পেয়েছিল ‘সোনায় বাঁধানো’ প্রিমিয়ার লিগ ট্রফি।

Advertisement

তবে আর্সেনালকে ‘ইনভিন্সিবল’ বলতে তীব্র আপত্তি আছে চেলসি’র প্রাক্তন কোচের। ঘটনা হচ্ছে, প্রিমিয়ার লিগে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছিল আর্সেনাল। কিন্তু পর্তুগালে একই নজির গড়েও সম্ভবত লিগ জিততে পারবে না বেনফিকা। কারণ লিগ শীর্ষে থাকা পোর্তো পয়েন্টে বেশ কিছুটা এগিয়ে আছে। ৩১ ম্যাচে তাদের পয়েন্ট ৮২। একটি ম্যাচ হেরেছে ঠিকই, কিন্তু বেনফিকার থেকে কম ম্যাচ ড্র করেছে। হাতে আর তিনটি ম্যাচ। মোরিনহোর দল পিছিয়ে আছে ৭ পয়েন্টে। অর্থাৎ পোর্তো আরেকটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর অপরাজিত থেকেও লিগ জেতা হবে না বেনফিকার।

Advertisement

পর্তুগাল লিগে ‘ইনভিন্সিবল’ থাকা নতুন কিছু নয়। পোর্তো দু’বার অপরাজিত থেকেছে। বেনফিকাও তাই করেছে। কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবার বেনফিকা অপরাজিত থেকেও সম্ভবত চ্যাম্পিয়ন হতে পারবে না। এমনিতে মোরিনহো কোনও দলে কোচিং করানো মানে ট্রফিজয় অবধারিত ছিল। গত কয়েক বছরে সেই ম্যাজিক হারিয়েছে। অন্যদিকে রিয়াল মাদ্রিদে ফেরার সম্ভাবনা ক্রমশ জোরদার হচ্ছে ৬৩ বছর বয়সি কোচের।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.