শুধু অবস্ট্র্যাক্টিং দ্য ফিল্ড নয়, ক্রিকেটে রয়েছে আরও মজার আউটের নিয়ম, সবকটি জানেন?
জেনে নিন ক্রিকেটের ১০ রকম উইকেটের নিয়মের খুঁটিনাটি।
রবিবার কেকেআরের ম্যাচেই একটা অদ্ভুত আউট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কেকেআরের উদীয়মান তারকা অঙ্গকৃষ রঘুবংশীকে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড বা ফিল্ডিংয়ে বাধা দেওয়ার অভিযোগে আউট দেন থার্ড আম্পায়ার। ম্যাচের পঞ্চম ওভারের ঘটনা। প্রিন্স যাদবের মিডল ও অফ স্টাম্পে ব্যাক অফ লেংথ বল মিড অনে ঠেলে রান নিতে ছুটেছিলেন তিনি। দ্রুত ঘুরে ক্রিজে ফেরার চেষ্টা করতে গিয়ে ডাইভ দেন রঘুবংশী।
আরও পড়ুন:
সেই সময়ই মহম্মদ শামির থ্রো এসে লাগে তাঁর গায়ে। রিয়েল টাইমে মনে হয়েছিল, ব্যাটার লাইনে ফেরারই চেষ্টা করছিলেন। কিন্তু সিদ্ধান্তের জন্য তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন মাঠের আম্পায়াররা। রিপ্লে খতিয়ে দেখে তৃতীয় আম্পায়াররা মনে করেন, রঘুবংশীর ‘টার্নিং রেডিয়াস’ স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ছিল। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে একটু বেশি ঘুরেছিলেন। তাছাড়াও বলের দিকেও তাকিয়েছিলেন। শেষে 'অবস্ট্রাক্টিং দ্য ফিল্ডে’ আউট হন কেকেআর তারকা।
আরও পড়ুন:
টাইমড আউট। একজন ব্যাটার আউট হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে নয়া ব্যাটার ক্রিজে না এলে ওই ব্যাটারকেও আউট হিসাবে ধরা হয়। ব্যাটার আউট হওয়ার পর ২ থেকে ৩ মিনিটের মধ্যে নতুন ব্যাটারকে উইকেটে এসে বল খেলার জন্য তৈরি থাকতে হবে। যদি তা না হয়, তাহলে ফিল্ডিং দলের আবেদনের ভিত্তিতে আম্পায়াররা উইকেটে আসা ব্যাটারকে আউট দিতে পারেন। বেশি দেরি হলে ফিল্ডিং দলকে জয়ী হিসেবেও ঘোষণা করতে...
হ্যান্ডেলড দ্য বল। ব্যাটার যদি ইনজুরি থেকে বাঁচা অথবা ফিল্ডিং দলের অনুমতি ছাড়া বল হাত দিয়ে ধরেন, তখন ফিল্ডিং দলের আবেদনের ভিত্তিতে ব্যাটারকে আউট দেওয়া হয়। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৬ জন ব্যাটসম্যান হ্যান্ডলড দ্য বল করার কারণে আউট হয়েছেন। তবে এখন হ্যান্ডেলিং দ্য বল আউটকে অবস্ট্রাকটিং দ্য ফিল্ড হিসাবেই ধরা হয়।
হিট দ্য বল টুয়াইস। যদি কোনও ব্যাটার ইচ্ছাকৃতভাবে কোনও বলকে দু'বার হিট করেন তাহলে আবেদনের ভিত্তিতে তাঁকে আউট দেওয়া যেতে পারে। এই বল দুবার মারাটা ইচ্ছাকৃত হতে হবে। ব্যাট ছাড়া শরীরের অন্য অঙ্গ দিয়ে দ্বিতীয়বার আঘাত করলেই ব্যাটারকে আউট দেওয়া যায়। তবে শর্ত রয়েছে, বল যদি উইকেটমুখী হয়, তাহলে ব্যাটার দ্বিতীয়বার সেটিকে আঘাত করতে পারেন।