জোর করে কিছুই ভালো নয়, হরমোনজনিত অবসাদ চিনবেন ও ঠেকাবেন কীভাবে?
আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে চলেছি, যেখানে ‘আরও চেষ্টা কর’, যেন জীবনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু দীর্ঘদিনের চাপ শরীর ও মনের উপর জমতে জমতে একসময় ভেঙে দেয় ভেতরের ভারসাম্য। তখন শুধু ক্লান্তি নয়, শরীরের হরমোনও এলোমেলো হয়ে যায়। এই অবস্থাকেই বলা হয় হরমোনাল বার্নআউট বা হরমোনজনিত অবসাদ, যা উপেক্ষা করলে আরও জটিল সমস্যা তৈরি হতে পারে।
হরমোনাল বার্নআউট বা হরমোনজনিত অবসাদ কী? বার্নআউট শুধু মানসিক ক্লান্তি নয়, এর পেছনে শরীরের জটিল হরমোনাল প্রক্রিয়া কাজ করে। এইচপিএ এক্সিস নামের একটি সিস্টেম আমাদের স্ট্রেস নিয়ন্ত্রণ করে। দীর্ঘদিন চাপ বা উদ্বেগ থাকলে এই সিস্টেম দুর্বল হয়ে পড়ে। ফলে কর্টিসল অস্বাভাবিক হয়ে যায় এবং শরীরের স্বাভাবিক ছন্দ ভেঙে পড়ে, যা নানা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
বার্নআউট বা অবসাদ থেকে বেরোনোর পথ: বার্নআউট থেকে মুক্তি পেতে হলে জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি। নিয়মিত ঘুম, সুষম খাদ্যাভ্যাস, ব্যায়াম এবং স্ট্রেস কমানোর অভ্যাস গড়ে তুলতে হবে। প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নেওয়াও গুরুত্বপূর্ণ। শরীর ও মনের যত্ন একসঙ্গে নিলেই ধীরে ধীরে ভারসাম্য ফিরে আসে এবং জীবন আবার স্বাভাবিক পথে এগোতে পারে।