নতুন মরশুমে নয়া ভূমিকায় হোসে ব়্যামিরেজ ব্য়ারেটো (Jose Ramirez Barreto)। আগামী মরশুমে কলকাতা লিগে তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের কোচের দায়িত্ব নিলেন ময়দানের ‘সবুজ তোতা’। মঙ্গলবার জর্জ তাঁবুতে ক্লাবের হয়ে সই করেন তিনি। জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের দুই শীর্ষ কর্তা অনির্বাণ দত্ত ও অনিন্দ্য দত্তের উপস্থিতিতে ব্যারেটো চুক্তিপত্রে সই করেন। জানা গিয়েছে, মোহনবাগানের ‘ঘরের ছেলে’র সঙ্গে এক বছরের চুক্তি হয়েছে ওই ক্লাবের।
আরও পড়ুন:
প্রথম বেঙ্গল সুপার লিগে (বিএসএল) হাওড়া ওয়ারিয়র্সের কোচ হয়ে দলকে চ্যাম্পিয়ন করেন ব্যারেটো। বিএসএল জিতে কোচ হিসেবে চমক দিয়েছিলেন ‘সবুজ তোতা’। এবার ঘরোয়া লিগে জর্জকে ভালো ফল দেওয়াই তাঁর লক্ষ্য। এবারই প্রথম কলকাতার প্রাচীন ক্লাবটি তমলুকের খেলাঘরের সঙ্গে যুক্ত হয়েছে। এবার লিগে জর্জের টিডি হয়েছেন প্রাক্তন ফুটবলার সুমন দত্ত। বিএসএলে এই জুটির হাত ধরেই এসেছে সাফল্য। নতুন দায়িত্ব পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি ব্রাজিলীয় তারকা। তিনি বলেন, “তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফের মতো প্রাচীন ও ঐতিহ্যবাহী ক্লাবের সঙ্গে কাজ শুরু করতে পারব বলে আমি গর্বিত। ফুটবলার জীবনে ময়দান আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। এবার কোচ হিসাবেও নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করব।”

ক্লাবের যুগ্মসচিব তথা আইএফএ সচিব অনির্বাণ দত্ত এদিন জানান, ব্যারেটোর অভিজ্ঞতা ও ফুটবল দর্শন দলকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে বলেই তাঁর বিশ্বাস। তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ সবসময়ই নতুন প্রতিভাকে গুরুত্ব দিয়ে এসেছে। এবার ব্যারেটোর হাত ধরে তা আরও এগিয়ে যাবে। এক্সিকিউটিভ সচিব অনিন্দ্য দত্তের কথায়, “তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ এই মরশুমে কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগে খেলবে। সেখানে সাফল্য অর্জনই ক্লাবের প্রধান লক্ষ্য।
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট