খেলার মাঠে দু’জন চিরপ্রতিদ্বন্দ্বী। কিন্তু মাঠের বাইরে একে অপরকে শ্রদ্ধা করেন। সদ্য বাবাকে হারিয়েছেন লিওনেল মেসি। শনিবার বাবার মৃত্যুর পর প্রথমবার সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্টও করেছেন আর্জেন্তিনীয় ফুটবল তারকা। এলএম১০-এর এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসির সেই পোস্টে মন্তব্য করেছেন সিআর৭।
আরও পড়ুন:
মেসির জীবনের ছায়াসঙ্গী ছিলেন হোর্হে মেসি। তাঁকে হারিয়ে একেবারে ভেঙে পড়েছেন। তারপরই বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন। বাবার প্রয়াণের পর ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য ছুটি নিয়েছেন। এবার ইনস্টাগ্রামে তিনি লিখলেন, ‘আরও একটু অপেক্ষা কেন করলে না তুমি? আমরা তো একসঙ্গে শেষটা করতে পারতাম।’ বিশ্বকাপের শেষটা সুখের হয়নি আটবারের ব্যালন ডি’অর জয়ী তারকার জন্য। ফাইনালে স্পেনের কাছে হারতে হয়েছে। তারপর ক্লাব ফুটবলে মাঠে নামেন। গোলও পেয়েছেন। তারপরই বাবার মৃত্যু সংবাদ। তড়িঘড়ি মায়ামি থেকে আর্জেন্টিনায় ফিরে যান। ৯ আগস্ট পরিবার, ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে হর্হের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রোজারিওর পাশের শহর পেরেজের ‘এল প্রাদো’ সমাধিক্ষেত্রে অত্যন্ত গোপনে শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে কালো পোশাকে মেসিও ছিলেন।
View this post on InstagramAdvertisement
মেসি আরও লেখেন, ‘তুমি চলে গেছ, এটা এখনও বিশ্বাস করতে পারছি না। এটা মন থেকে মেনে নিতে পারছি না। সত্যি বলতে, এটা কখনওই মেনে নিতে চাই না। তোমাকে কখনও দেখতে পাব না, আমাদের আর কথা হবে না। আমি জানি তুমি কষ্ট পাচ্ছিলে। এটাই তোমার ভালোর জন্য হয়েছে। কিন্তু তুমি খুব তাড়াতাড়ি চলে গেলে। আমাদের একসঙ্গে উপভোগ করার মতো আরও অনেক কিছু ছিল। গত বিশ্বকাপে খেলার জন্য তুমি আমাকে অনেক অনুরোধ করছিলে। আর টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে তোমার অবস্থা আরও খারাপ হয়ে গেল। এই প্রথমবার তুমি কোনও টুর্নামেন্টে থাকতে পারলে না।’
আর্জেন্টিনা অধিনায়কের কথায়, ‘মা বলেছিল, তুমি ভালো হয়ে যাবে। সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের সঙ্গে ভ্রমণ করতে পারবে। আমিও তোমাকে বলতাম। আমরা ফাইনালে উঠব। তখন তুমি আমাদের খেলা দেখতে আসবে। প্রত্যেক ম্যাচের শেষে আমি অপেক্ষা করতাম। তোমার অভাব অনুভব করতাম। একটা সময় বুঝতে পারি, পরিস্থিতি সত্যিই খুব গুরুতর। আমরা শেষ পর্যন্ত ফাইনালে উঠলাম। কিন্তু তুমি থাকতে পারলে না। চেয়েছিলাম বিশ্বকাপ জিতে তোমার কাছে যেতে। নতুন ট্রফি দেখাতে চেয়েছিলাম। পারিনি। আমার পা আর চলছিল না। শারীরিক অবস্থার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছিলাম। পারিনি।’

বিশ্বকাপ জিততে পারেননি, সেই আসরের প্রতিটি মুহূর্ত বাবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন লিও। বাবাকে হারানোর পর সেই স্মৃতিই আরও বেশি করে মনে পড়ছে তাঁর। আক্ষেপ, বিশ্বকাপ নিয়ে বাবার সঙ্গে আর কোনও দিন কথা বলা হবে না। মেসির কথায়, ‘আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। কিন্তু তুমি জানো না, আমরা প্রতিটি ম্যাচ কতটা উপভোগ করেছি।’ জীবনের প্রতিটি মুহূর্তে তাঁর উপস্থিতির কথা স্মরণ করে মেসি লিখেছেন, ‘শুরু থেকেই তুমি আমার পাশে ছিলে বাবা। তুমি আমার বন্ধু ও প্রতিনিধিও। কোনও কিছুতেই তুমি ভুল করোনি। তোমাকে আমি মিস করব। শান্তিতে ঘুমাও। উপর থেকে আমাদের দেখাশোনা করো… সবকিছুর জন্য ধন্যবাদ। বাবা, তোমাকে ভালোবাসি।”
মেসির পোস্টের কিছুক্ষণ পরই সেখানে মন্তব্য করেন রোনাল্ডো। সান্ত্বনা জানিয়ে তিনি লেখেন, ‘তোমার ও তোমার পরিবারের প্রতি গভীর সমবেদনা রইল। কঠিন সময়ে শক্ত থাকো লিও। তোমার জন্য অনেক শক্তি কামনা করছি।’
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কাজে বাধা মমতার? রাজ্য পুলিশ নয়, আইপ্যাক মামলায় সিবিআই তদন্তই চাইছে ইডি
-
প্রধানমন্ত্রীর স্বাধীনতার দিবসের ভাষণে তরুণদের উল্লেখ ৫০ বার, কেন?
-
‘তোলাবাজ’ বলে কটাক্ষ, পালটা তৃণমূলের আখরুজ্জামানকে ফেসবুকে আক্রমণ বিজেপি বিধায়ক চিত্তের!
-
আপনার আধারের সিম যাচ্ছে না তো জঙ্গিদের হাতে! ঝাড়গ্রামে বিরাট চক্রের পর্দাফাঁস
-
নেতা-কর্মী নন, বিজেপিকে জিতিয়েছে মমতা-অভিষেক-হুমায়ুনরা! কেন বলছেন কার্তিক মহারাজ?