ডুরান্ড কাপের সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামতে চলেছে মোহনবাগান। প্রিয় দলের খেলা দেখতে কলকাতা-সহ বিভিন্ন জায়গা থেকে শিলংয়ে পৌঁছেছেন সবুজ-মেরুন সমর্থকেরা। তার মধ্যেই অভিযোগ, শিলংয়ে ঢোকার মুখে হেনস্থার শিকার হয়েছেন মোহনবাগান সমর্থকদের একটি দল। অভিযোগ উঠেছে, তাঁদের গাড়িও ভাঙচুর করা হয়েছে। স্থানীয় কয়েক জনের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কির জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
আরও পড়ুন:
অভিযোগ, গাড়িতে মোহনবাগানের লোগো থাকায় কয়েকজন স্থানীয় ব্যক্তি সমর্থকদের বাধা দেয়। এর পরেই শুরু হয় বচসা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, সমর্থকদের যাতায়াতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ডুরান্ড কাপের সেমিফাইনালকে ঘিরে শিলংয়ে ইতিমধ্যেই মোহনবাগান ও নর্থইস্ট সমর্থকদের উপস্থিতি বেড়েছে। তার মধ্যেই শেষ চারের দ্বৈরথ শুরুর আগে এই ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে।
কলকাতা থেকে সেমিফাইনাল দেখতে শিলংয়ে যাওয়া সুমনা ভট্টাচার্য বলেন, “আমাদের গ্রুপ বাসে এসেছে বলে কোনও সমস্যা হয়নি। তবে মেরিনার্স ওয়েভ ইলেভেনের সদস্যেরা প্রাইভেট কারে এসেছিলেন। এখানে খাসি স্টুডেন্টস ইউনিয়নের প্রতিবাদ চলছে। যেহেতু ওটা টুরিস্ট গাড়ি, তাই ওরা অনুমতি দিচ্ছিল না। সেই কারণেই বচসা হয় বলে শুনেছি। তবে পুলিশ সাহায্য করেছে।”
ঘটনার জেরে ম্যাচের আগে সমর্থকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দলের জন্য গ্যালারিতে গলা ফাটাতে শিলংয়ে হাজির হয়েছেন বহু মোহনবাগান সমর্থক। ফলে স্টেডিয়ামে যাতে এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে, সেদিকে প্রশাসনের নজর থাকবে বলেই মনে করা হচ্ছে। মাঠে নর্থইস্টের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতে সমর্থকদের নিরাপত্তাও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। উল্লেখ্য, ইতিমধ্যেই ডুরান্ডের ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। সেমির যুদ্ধে নর্থইস্টকে হারালেই ফাইনালে ডার্বি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ইসলামে বাধ্যতামূলক নয় হিজাব’, মুসলিম পড়ুয়ার আবেদন খারিজ করে আর কী বলল হাই কোর্ট?
-
গোবিন্দার পরকীয়া চর্চার মাঝেই বিয়ের পিড়িতে ছেলে যশবর্ধন! পাত্রী কে?
-
দু’দফায় বাড়ল গ্যাসের ই-কেওয়াইসির সময়সীমা, তবু ‘উদাসীন’ বহু এলপিজি গ্রাহক
-
এবার আর্থিক নিষেধাজ্ঞায় ইরানকে ভাতে মারার হুমকি আমেরিকার, পালটা হুঁশিয়ারি তেহরানের
-
মমতার ‘ঘরে’ ফিরলেন কাশেম সিদ্দিকী, ‘কালীঘাটেই তো ছিলেন’, বললেন ঋতব্রত