স্টাফ রিপোর্টার: প্রথম ম্যাচের হারটা এখন অতীত। বরং কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ধ্বংসাত্মক রূপ দেখিয়েছিলেন পাসাং দোরজি তামাংরা। সোমবার বারাকপুর স্টেডিয়ামে প্রতিপক্ষ রেলওয়ে এফসির বিরুদ্ধেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া সালাউদ্দিন আদনানরা।
আপাতত সোমবার উইনিং কম্বিনেশন ভাঙতে চাইছেন না মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো। তবে সোমবার তিনি ডাগআউটে অনিশ্চিত। ‘এ’ লাইসেন্স কোচেদের একটি ওয়ার্কশপে যোগ দেবেন। ওয়ার্কশপটি কলকাতাতেই হবে। যদি সময়ের মধ্যে না শেষ হয়, তাহলে তাহলে ডাগআউটে ডেগির পরিবর্তে দল পরিচালনার দায়িত্ব থাকবেন সহকারী কোচ বিশ্বজিৎ ঘোষাল ও অভ্র মণ্ডল।
প্রথম ম্যাচে নামার সময় প্রস্তুতির খুব বেশি সময় পাওয়া যায়নি। তারপর দু’টি ম্যাচ খেলে ফেলেছে মোহনবাগান। এই সময়ের মধ্যে দলকে আরও গুছিয়ে নিতে পেরেছেন ডেগি। শুধু চোটের জন্য এই ম্যাচেও পাওয়া যাবে না উমের মুখেরকে। হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে তুষার বিশ্বকর্মারও। এদিন উমের রিহ্যাব করলেও হালকা অনুশীলন করেন তুষার। বাকিরা সবাই ফিট। ধীরে ধীরে ছন্দ ফিরে আসায় খুশি ডেগি। তবে রেলকে হালকাভাবে নিচ্ছেন না তিনি। তিন ম্যাচ খেলে একটা জয় দু’টো হার রেলের দলটির। সোমবার মাঠে নামার আগে ডেগি বলেন, “আমরা ইতিবাচক রয়েছি। রিকভারি ভালো হয়েছে। আগের ম্যাচের জয়টা আত্মবিশ্বাস বাড়াতে কাজে লেগেছে। গত ম্যাচে জেতার যে খিদেটা ছিল ছেলেদের মধ্যে, সেটা এখনও আছে।
শুধু দেখতে হবে আত্মতুষ্টি যেন না আসে। অল্প সময়ও যদি ম্যাচ থেকে সরে যাই, তাহলে কী হতে পারে তা প্রথম ম্যাচে দেখা গিয়েছে। তবে এই লিগে সবাইকে চোট মুক্ত রাখাটা বড় কাজ।”
আজ কলকাতা লিগে
মোহনবাগান বনাম রেলওয়ে এফসি
বারাকপুর স্টেডিয়াম, দুপুর ৩.০০ সরাসরি এসএসইএন অ্যাপে
সর্বশেষ খবর
-
কান টেনে মাথার হদিশ! এবার টুলু-কানেকশন খুঁজতে অনুব্রতর দেহরক্ষীর বাড়িতে রাজ্য পুলিশও
-
‘এই বাংলা শ্যামাপ্রসাদ-প্রণবানন্দের’, রেড রোডে ‘সংকীর্ণতা’ সরিয়ে রাষ্ট্রবাদের পাঠ শুভেন্দুর
-
লালকেল্লায় মোদির মুখে ‘ফ্র্যাজাইল ৫’, ভারতের কলঙ্কময় অধ্যায় মনে করিয়ে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর
-
লালকেল্লা থেকে নারী সংরক্ষণ নিয়ে মোদির বার্তা! ‘আন্তরিকতা থাকলে..’, খোঁচা কংগ্রেসের
-
শ্রীলঙ্কা সিরিজ শেষে আগরকরের সঙ্গে আলোচনায় বোর্ড, টানা বিতর্কে চাকরি যাচ্ছে নির্বাচক প্রধানের?