সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার হাই ভোল্টেজ কেরালা ব্লাস্টার্স ম্যাচ জিতেছে মোহনবাগানের তরুণ ফুটবলাররা। তার পরের দিন ফুটবলারদের রিকভারি করালেন বাস্তব রায়। বেশ কিছুক্ষণ দীপেন্দু বিশ্বাসরা সাঁতার কাটলেন হোটেলের সুইমিং পুলে। কিছুক্ষণ জিম সেশন করলেন মোহনবাগান ফুটবলাররা। বিকালে কোচ বাস্তব রায়, সহকারী ডেগি কার্ডোজো, গোলকিপার কোচ অভ্র মণ্ডল ও বিদেশি ফুটবলার নুনো রেইস সহ কয়েকজন ফুটবলার গিয়েছিলেন ইন্টার কাশী বনাম মুম্বই সিটি এফসি ম্যাচ দেখতে।
এই ম্যাচ দেখতে এসেছিলেন এফসি গোয়া কোচ মানালো মার্কুয়েজও। সেমিফাইনালে এই এফসি গোয়ার মুখোমুখিই হবেন সাহালরা। আইএসএলে লিগ শিল্ড যেখানে মোহনবাগান জিতেছিল, সেখানে টেবলের দ্বিতীয় স্থানে ছিলেন সন্দেশ ঝিঙ্ঘনরা। এবার সুপার কাপে গোয়া আর্মান্দো সাদিকুকে ছাড়া খেললেও মোহনবাগানের দলে তরুণ ফুটবলারদের আধিক্য রয়েছে। সাহাল আবদুল সামাদ প্রথম ম্যাচে দারুণ ফুটবল উপহার দিয়েছেন। একটি গোলও করেছেন।
এই তরুণ দল নিয়েও আত্মবিশ্বাসের সুর সাহালের গলায়। বলছিলেন, “কে প্রতিপক্ষ তা নিয়ে ভাবি না। শুধু প্রত্যেকটা ম্যাচে জিততে চাই আমরা।” দলের আরেক সিনিয়র ফুটবলার আশিক কুরুনিয়ান বলছিলেন, “সিজনের শুরু থেকেই আমাদের মানসিকতা থাকে সব ট্রফি জেতার। হয়তো দল কোনও ম্যাচে হারে। কিন্তু আমাদের লক্ষ্যে বদল হয় না। সমর্থকদের উদ্দেশে বলতে পারি, আগামী ম্যাচে আপনারা আসুন, আমাদের সমর্থন করুন। পরের ম্যাচে আরও ভালো খেলব আমরা।” কোয়ার্টার ফাইনালে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সুহেল ভাট, সালাউদ্দিন আদনান, ধীরাজ সিং, দীপেন্দু বিশ্বাসরা দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন। সেমিতে জিতে খেতাব জয়ের লক্ষ্যে আরও এগোতে হবে, একাগ্র মোহনবাগানের তরুণ ব্রিগেড।
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসের রাতে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা! চাঞ্চল্য তাহেরপুরে
-
জন্মদিনের কেকে মরা টিকটিকি! খাওয়ার পরেই পেটে-বুকে ব্যথা, হাসপাতালে সাত শিশু-সহ ১১ জন
-
অস্ট্রেলিয়ার মাটিতে দাদাগিরি! ঐতিহাসিক টেস্ট জয়ের পর উচ্ছ্বসিত বাংলাদেশের প্রধানমন্ত্রী
-
ফ্রিজ ম্যাগনেটেই লুকিয়ে সৌভাগ্যের চাবি! জেনে নিন বাস্তুমতে কী কী শুভ
-
করোনেশন সেতু থেকে তিস্তায় ঝাঁপ দেওয়ার চেষ্টা মহিলার! কী করলেন স্থানীয়রা?