Mohun Bagan

জল্পনা সত্যি করে ঘোষিত মোহনবাগানের নতুন হেড স্যর, দায়িত্ব নিয়েই ডার্বিজয়ের হুঙ্কার গ্রিক কোচের

এক বছরের চুক্তিতে মোহনবাগানের হেড কোচের দায়িত্ব নিলেন প্যানাজিওটিস ডিলম্পেরিস।

Advertisement
প্রসূন বিশ্বাস
প্রসূন বিশ্বাস

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৭:০৩

options
link
জল্পনা সত্যি করে ঘোষিত মোহনবাগানের নতুন হেড স্যর, দায়িত্ব নিয়েই ডার্বিজয়ের হুঙ্কার গ্রিক কোচের
প্যানাজিওটিস ডিলম্পেরিস। ফাইল ছবি

জল্পনা ছিলই। সেটা সত্যি হল। এক বছরের চুক্তিতে মোহনবাগানের (Mohun Bagan) হেড কোচের দায়িত্ব নিলেন প্যানাজিওটিস ডিলম্পেরিস। গ্রিক কোচ গত দু’বছর আইএসএলেরই পাঞ্জাব এফসি’র দায়িত্বে ছিলেন। স্প্যানিশ কোচ সের্জিও লোবেরার বিদায়বার্তার সঙ্গে প্যানাজিওটিসকে স্বাগত জানিয়েছে মোহনবাগান। আর দায়িত্ব নিয়েই প্যানাজিওটিস জানিয়ে দিলেন, তাঁর পরবর্তী লক্ষ্যের কথা। যেখানে আসন্ন কলকাতা ডার্বিতে জয় নিয়ে তিনি আত্মবিশ্বাসী। পাশাপাশি সমর্থকদের জন্য কী বার্তা সবুজ-মেরুনের নতুন হেড স্যরের?

Advertisement

‘প্যানোস’ নামেই সুপরিচিত তিনি। গতিশীল-আক্রমণাত্মক ফুটবল খেলাতে পছন্দ করেন। গ্রিসের প্রথম সারির কয়েকটি ক্লাবে কোচিং করানোর পর ভারতে আসেন। বিদেশি ও তরুণ ফুটবলারদের সংমিশ্রণে দল গড়তে পছন্দ করেন। মোহনবাগানের দায়িত্ব নিয়ে ৫১ বছর বয়সি কোচের প্রথম লক্ষ্য আগামী মরশুমের জন্য দলের মধ্যে দারুণ ‘কেমিস্ট্রি’ তৈরি করা। শৃঙ্খলা-নিষ্ঠা ও লড়াকু মানসিকতায় দলে একতা আনাই তাঁর কাজ। সবুজ-মেরুনের ইতিহাস ও সাফল্যের সঙ্গে পরিচিত। সমর্থকদের আবেগের কথাও জানেন। সেটাই তাঁকে কলকাতার ক্লাবে নিয়ে এসেছে বলে জানান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু সফল ক্লাবে কোচিং করালে চাপও তো থাকবে। প্যানাজিওটিস বলছেন, “বড় ক্লাবগুলোতে প্রত্যাশার পারদ সবসময়ই বেশি থাকে। মোহনবাগান সমর্থকদের আবেগ ক্লাবের বড় শক্তি। কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব এবং পারফরম্যান্সের মাধ্যমে তাদের আস্থা অর্জন করাই আমাদের দায়িত্ব। আমরা প্রতিটা ম্যাচ জেতার জন্য ঝাঁপাব। সমর্থকদের গর্বিত করার চেষ্টা করব। সেজন্য তাঁদের উদ্দীপনা ও সমর্থনের প্রয়োজন।” সেই সঙ্গে মোহনবাগানের ট্রফিজয়ের ধারাবাহিকতা বজায় রাখাই তাঁর উদ্দেশ্য বলেই জানিয়েছেন।

Advertisement

দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহ পরই কলকাতা ডার্বি। ২৫ জুলাই ডুরান্ড কাপে মুখোমুখি হবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল। সেটা নিয়ে প্যানাজিওটিস বলছেন, “বিশ্ব ফুটবলের অন্যতম বড় ও ঐতিহাসিক লড়াই কলকাতা ডার্বি। এই ম্যাচের গুরুত্ব কতটা, তা আমার জানা আছে। তবে কেবল আবেগের ওপর নির্ভর করলে হবে না। ভালো প্রস্তুতি নিতে হবে। শৃঙ্খলা ও আত্মবিশ্বাসে ম্যাচ জিততে চাইব। প্রতিপক্ষকে সম্মান করব ঠিকই। কিন্তু মোহনবাগান যেরকম সাহসী ফুটবল খেলেছে, আমরাও সেটাই খেলব। আমি জানি, দলের থেকে কতটা প্রত্যাশা আছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.