Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ৬ জুলাই ২০২৬
Iran

‘বন্ধু ভারতকে কৃতজ্ঞতা’, খামেনেইর অন্ত্যেষ্টিতে অংশ নেওয়ায় বার্তা ইরানের

তেহরানের বিবৃতিতে বলা হয়েছে, প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের অংশগ্রহণ দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে প্রতিফলিত করে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৫:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৫:৪৩

options
link
‘বন্ধু ভারতকে কৃতজ্ঞতা’, খামেনেইর অন্ত্যেষ্টিতে অংশ নেওয়ায় বার্তা ইরানের zoom
তেহরানে ভারতীয় প্রতিনিধি দল।

প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেইর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ায় ভারতকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করল ইরান। মধ্যপ্রাচ্যের দেশটির ভারতের দূতাবাসের তরফে বলা হয়েছে, দিল্লির এই পদক্ষেপ ‘পারস্পরিক শ্রদ্ধার এক বলিষ্ঠ বহিঃপ্রকাশ’। তেহরানের বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রয়াত সর্বোচ্চ নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় ভারতের অংশগ্রহণ দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে প্রতিফলিত করে।

আমেরিকা-ইজরায়েলের যৌথ হানায় নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই। গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর দিনের সেই ঘটনার ১২৬ দিন পর তেহরানে তাঁর অন্ত্যেষ্টির আয়োজন করেছে ইরান। শুক্রবার তেহরানে পৌঁছে প্রয়াত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে শ্রদ্ধা জানান ভারতের বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা, বিহারের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ আতা হাসনাইন-সহ ভারতীয় প্রতিনিধি দল।

এক্স হ্যান্ডেলে ভারতকে ধন্যবাদ জ্ঞাপন করে ইরানের তরফে বলা হয়েছে, “বন্ধুত্ব, সহানুভূতি ও আন্তরিক শ্রদ্ধার এই নিদর্শন কখনই ভুলবে না।” দীর্ঘ বিবৃতিতে বলা হয়েছে, “ইসলামিক রিপাবলিক অফ ইরানের শহিদ নেতা মহামান্য আয়াতুল্লাহ সাইয়দ আলি খামেনেইর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণের জন্য ভারতের বন্ধুত্বপূর্ণ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে উপস্থিত সরকারি প্রতিনিধি দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

ভারত সরকারের দুই প্রতিনিধি ছাড়াও ইরানের আনুষ্ঠানিক আমন্ত্রণে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের সমন্বয়ে গঠিত একটি সর্বদলীয় প্রতিনিধিদলও তেহরান সফর করছে।

উল্লেখ করা হয়েছে, এই অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সদস্য, বিশিষ্ট পণ্ডিত, বুদ্ধিজীবী এবং ভারতের বিভিন্ন ধর্ম ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের “সম্মাননীয় উপস্থিতি” আমাদের দুই দেশের “গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও মানবিক বন্ধন”-এর প্রতিফলন। দীর্ঘ বিবৃতিতে আরও বলা হয়েছে, “জাতীয় শোকের এই সময়ে ইরানের জনগণের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিক সংহতির এক শক্তিশালী অভিব্যক্তি। ইরানের জনগণ বন্ধুত্ব, সহানুভূতি এবং আন্তরিক শ্রদ্ধার এই নিদর্শন কখনও ভুলবে না। তারা এটিকে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ভারত প্রজাতন্ত্রের মধ্যে স্থায়ী সম্পর্কের এক মূল্যবান নিদর্শন বলে মনে করে। আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও শক্তিশালী করার এক মূল্যবান ভিত্তি।”

প্রসঙ্গত, ভারত সরকারের দুই প্রতিনিধি ছাড়াও ইরানের আনুষ্ঠানিক আমন্ত্রণে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের সমন্বয়ে গঠিত একটি সর্বদলীয় প্রতিনিধিদলও তেহরান সফর করছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বদলে তেহরান গিয়েছেনপ্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদ। এছাড়াও তেহরানে আয়াতোল্লা আলি খামেনেইর অন্ত্যেষ্টিতে আমন্ত্রিত কংগ্রেসের আইটি সেলের প্রধান পবন খেরা, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। ইরানে পৌঁছে গিয়েছেন জম্মু-কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবং আঞ্জুমান-ই-শারী শিয়ানের সভাপতি আগা সৈয়দ হাসান মোসাভি আল সাফাভি প্রমুখ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.