সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব ফুটবলের অবিসংবাদী রাজা তারাই। ফের প্রমাণ করল রিয়াল মাদ্রিদ(Real Madrid)। পঞ্চমবারের জন্য ক্লাব বিশ্বকাপের খেতাব পকেটে পুরে ফেলল স্প্যানিশ ক্লাবটি। ক্লাব বিশ্বকাপের ফাইনালে সৌদির ক্লাব আল-হিলালকে ৫-৩ গোলে হারিয়ে বিশ্ব ফুটবলের শিরোপা জিতে নিলেন ভিনিসিয়াসরা (Vinicius jr)।
🏆🇫🇷🇫🇷🇫🇷 pic.twitter.com/FD0z7oaqle
Advertisement— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) February 12, 2023
Advertisement
সৌদির ক্লাবের বিরুদ্ধে ফেভারিট হিসাবেই নেমেছিল কার্লো অ্যানসোলেত্তির দল। সেই মতো গোটা ম্যাচ দাপিয়ে খেলে গেল তাঁরা। রিয়ালের হয়ে জোড়া গোল করলেন ভিনিসিয়াস জুনিয়র। দুটি গোল করলেন ফ্রেডরিক ভালভার্দেও। অপর গোলটি করলেন করিম বেঞ্জেমা (Karim Benzema)। রিয়ালের পাঁচ গোলের ফাঁকে ৩টি গোল করেছে বিপক্ষ আল-হিলালও। তাঁদের হয়ে দুটি গোল করেন লুসিয়ানো ভিয়েত্তো। একটি গোল করেন মৌসা মারেগা। তবে তিন গোল হজম করতে হলেও কোনও সময় মনে হয়নি যে রিয়াল হেরে যেতে পারে।
[আরও পড়ুন: ‘বিমানে বসেই পিচের ক্ষত দেখছিল ওরা’, অস্ট্রেলিয়াকে বিদ্রুপ রবীন্দ্র জাদেজার]
উল্লেখ্য, বিশ্বের সবকটি মহাদেশীয় ফুটবল ফেডারেশনের সেরা দলগুলিকে নিয়ে ক্লাব বিশ্বকাপের আয়োজন করা হয়। রিয়াল মাদ্রিদ গতবছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) জয়ের সুবাদে এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিল। মেগা টুর্নামেন্টে ছিল এশিয়া, ল্যাটিন আমেরিকা, আফ্রিকার সেরা দলগুলিও। তাঁদের মধ্যে সেরা হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) প্রাক্তন ক্লাব। এটা রিয়ালের পঞ্চম ক্লাব বিশ্বকাপ খেতাব। যা কিনা রেকর্ড। আর কোনও দল এতবার ক্লাব বিশ্বকাপ জেতেনি।
[আরও পড়ুন: ‘জাদেজা বলছে, আমাকে বল দাও, অশ্বিনেরও একই আবদার ‘, অদ্ভুত সমস্যার কথা বললেন রোহিত]
ক্লাব বিশ্বকাপ চালুর আগে ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার সেরা ক্লাবের মধ্যে ইন্টার কন্টিনেন্টাল কাপ হত। সেটাও তিনবার জিতেছে রিয়াল। বলে রাখা দরকার, ক্লাব বিশ্বকাপে খেতাব জয়ের পাশাপাশি সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ লিগ জয়ের রেকর্ডও রয়েছে রিয়ালের দখলেই।
সর্বশেষ খবর
-
‘হাত কেটে নেব’, সিন্ধুর জল বন্ধে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি পাকিস্তানের
-
আমলাদের গাড়ির পতাকাও এবার ‘ব’ মুক্ত, নকশায় ফিরল অশোক চক্র
-
দালালের রেট ২৫০! গুদাম তৈরির অনুমোদনে দেদার ‘দুর্নীতি’, তারাতলা-তদন্তে চাঞ্চল্যকর তথ্য
-
ইটস টাইম ফর আফ্রিকা… হাড্ডাহাড্ডি পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ষোলোয় মরক্কো
-
হাসপাতালে হিয়া, মঙ্গলেই হচ্ছে অস্ত্রোপচার, কী হল ‘পটলকুমার গানওয়ালা’র?