সোমবার বেঙ্গল সুপার লিগে হাড্ডাহাড্ডি ম্যাচ দেখল ফুটবলপ্রেমীরা। নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি-কে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল নর্থ ২৪ পরগনাস এফসি। এর সঙ্গে সঙ্গে বিএসএলে চূড়ান্ত হয়ে গেল চার সেমিফাইনালিস্ট।
আরও পড়ুন:
কল্যাণী স্টেডিয়ামে উজ্জীবিত শুরু করে দুই দলই। আক্রমণ, প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। শুরুতেই এগিয়ে যায় নর্থবেঙ্গল। ১১ মিনিটে পাহাড়ের দলের হয়ে গোল করেন রৌনক। যদিও গোলের আনন্দ বেশিক্ষণ থাকেনি। এক মিনিটের মধ্যেই কুন্তলের গোলে সমতায় ফেরে নর্থ ২৪ পরগনা। এর পর দুই দল একাধিক সুযোগ পেলেও এগিয়ে যেতে পারেনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।
আসলে এই ম্যাচটি ছিল অনেকটা সেমিফাইনালের মতো। যে জিতবে, সে-ই নকআউট পর্ব নিশ্চিত করবে। ‘জিততেই হবে’ এই মানসিকতা নিয়ে নামা দুই দলই নিজেকে উজাড় করে দিয়েছে। তবে নর্থ ২৪ পরগনার হয়ে ৬৩ মিনিটে জোমুয়ানসাঙ্গার গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। শেষ পর্যন্ত স্কোর লাইন থাকে চব্বিশ পরগনার পক্ষে ২-১। আগের ম্যাচে এফসি মেদিনীপুরকে ৮ গোল দেওয়ার পরের ম্যাচেই এমন হারের পর হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় নর্থবেঙ্গলকে।
এই ম্যাচের পর চূড়ান্ত হয়ে গেল চার সেমিফাইনালিস্ট। জেএইচআর রয়্যাল সিটি এফসি, হাওড়া-হুগলি ওয়ারিয়র্স এবং সুন্দরবন বেঙ্গল অটো এফসি’র সঙ্গে নকআউট পর্ব নিশ্চিত করল ২৪ পরগনা। পাঁচে শেষ করল উত্তরবঙ্গ। এর পর যথাক্রমে বর্ধমান ব্লাস্টার্স, এফসি মেদিনীপুর, কোপা টাইগার্স বীরভূম।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর