ক্রিকেট বিশ্বে সবচেয়ে দামি ডিভোর্স! নতুন প্রেমে পড়ে প্রাক্তন স্ত্রীকে ৩০০ কোটি খোরপোশ ক্লার্কের
সমস্ত টাকা মিটিয়ে দিয়েছেন অজি ক্রিকেটার।
আরও পড়ুন:
আরও পড়ুন:
ডিভোর্স হলেও এখন ক্লার্কের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কাইলির। কাইলি পেশায় একজন মডেল, টেলিভিশন উপস্থাপক এবং ইন্টেরিয়র ডিজাইনারও। তিনি রিয়েলিটি টিভি শো 'হাউস রুলস'-এর বিচারক হিসাবে কাজ করেছেন। তাছাড়াও রেবেল স্পোর্টের মতো ব্র্যান্ডের অ্যাম্বাসাডর ছিলেন। একটা সময় অজি ক্রিকেটারের সঙ্গে তাঁর দাম্পত্য ঝড় তুলেছিল। ১৯৯৯ সালে মিস ইন্ডি জিতেছিলেন তিনি। ২০০২ সালে অস্ট্রেলিয়ান সুইমওয়্যার পর নজর কেড়েছিলেন। ২০০৩ সালে মিস অ্যাড্রেনালিন স্পোর্টস মডেল অফ দ্য...
স্কুলে পড়ার সময় কাইলির সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন ক্লার্ক। বিয়ের চার বছর পর অজি ক্রিকেটার বলেছিলেন, "কাইলি স্কুলের মধ্যে সবচেয়ে হট ছিল।" তবে কাইলির মতো লাস্যময়ীর সঙ্গে তাঁর বিয়ে ভেঙেছে। ২০১৮ সালে অজি মিডিয়া সূত্রে জানা যায়, ক্লার্ক নাকি তাঁর অ্যাসিসটেন্টের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তাঁর নাম সাশা আর্মস্ট্রং। দীর্ঘদিন ধরে মাইকেল ক্লার্কের ক্রিকেট অ্যাকাডেমি দেখাশোনা করেন। ক্লার্কের সঙ্গে তাঁর বেশ কিছু ছবি সোশাল মিডিয়ায় ফাঁস হয়।
ক্লার্কের বিবাহবিচ্ছেদের ঘটনা প্রথম নয়। ২০১০ সালে প্রথম স্ত্রী লরা বিঙ্গলকে ডিভোর্স দিয়েছিলেন অজি ক্রিকেটার। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক বর্তমানে অ্যারাবেলা শেরবোর্নের সঙ্গে সম্পর্কে রয়েছেন। বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের দেখা গিয়েছে। অ্যারাবেলা পেশায় একজন রিয়েল এস্টেট এক্সিকিউটিভ। ২০২৩ সালে তাঁদের বন্ধুত্ব গড়ে ওঠে। ধীরে ধীরে বন্ধুত্বর সম্পর্ক গভীরতা পায়। সম্প্রতি এই সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছেন ক্লার্ক। নতুন করে প্রেমে পড়লেও তাঁর কন্যা কেলসি লি সবার...