মাঝমাঠ থেকে এগিয়ে এল থ্রু বল। ডিফেন্স ছিঁড়ে বেরিয়ে এলেন ভিনিসিয়াস জুনিয়র। এদিকে এগিয়ে এসেছেন ভারতের গোলকিপার। কিন্তু তাঁকে বোকা বানিয়ে পায়ের আলতো স্পর্শে জালে বল জড়িয়ে দিলেন ভিনি (Vinicius Jr)। ভারতের বিরুদ্ধে ফের এগিয়ে গেল ব্রাজিল।
আরও পড়ুন:
না, এটা ৩ অক্টোবরে যুবভারতী ক্রীড়াঙ্গনের ঘটনা নয়। এই ঘটনা আজ থেকে ঠিক ১০ বছর আগের। সেদিন ভারতের বিরুদ্ধে ব্রাজিল জিতেছিল ৩-১ গোলে। আর সেই ম্যাচ খেলতে ভারতে এসেছিলেন আজকের রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। এবার ফের ভারতে পা দিচ্ছেন ভিনি। যুবভারতীতে ব্লু টাইগার্সদের বিরুদ্ধে সেলেকাওদের প্রীতি ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে।
এই দশবছরে ভিনি মহাতারকা হয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন, ব্যালন ডি’অর তালিকায় নাম ছিল। আর সেই ম্যাচে যাঁরা ভারতের হয়ে খেলেছিলেন, তাঁরা আজ কোথায়? সেই দলের একজনই ফের ৩ অক্টোবর পুরনো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নামবেন। বাকিদের অধিকাংশ হারিয়ে গিয়েছেন। ২০১৬ সালে ব্রিকস সামিট উপলক্ষে গোয়ায় অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট হয়েছিল। সেই টুর্নামেন্টে ভারত ছাড়াও খেলেছিল ব্রাজিল, চিন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা। উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। সর্বোচ্চ গোলদাতা ছিলেন ভিনি। ভারত একটিও ম্যাচ জিততে পারেনি।
তবে একটি গোল করেছিল। সেটা ছিল ব্রাজিলের বিরুদ্ধে। ১৩ অক্টোবর গোয়ার বাম্বোলিমের স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। ২ মিনিটে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বজয়ীরা। ১৯ মিনিটে সমতা ফেরায় নিকোলাই অ্যাডামের প্রশিক্ষণাধীন ভারত। বাঁদিক থেকে কাট করে ঢুকে ডানপায়ের জোরালো কার্লারে গোল করেন কোমল থাটাল। স্কিলের জন্য একসময় ভারতের ‘নেইমার’ বলে পরিচিত ছিলেন সিকিমের তরুণ। আজ ভারতীয় ফুটবলের চেনা বৃত্তে নেই। যাই হোক, এরপর ৩০ মিনিটে স্যান্টোস ব্রাজিলকে এগিয়ে দেন। ৮২ মিনিটে গোল আসে ভিনির পা থেকে। যার বিবরণ আগেই দেওয়া হয়েছে।
সেই দলের একমাত্র আপুইয়া আছেন ব্রাজিলের বিরুদ্ধে ভারতীয় দলে। সুরেশ সিং এবার দলে না থাকলেও ভারতীয় দলে খেলেছেন। বরিস সিং, নরেন্দ্র গেহলট, মহম্মদ রাকিপরা তবু পরিচিত নাম। কিন্তু অমরজিৎ সিং, অনিকেত যাদব, আমন ছেত্রী, জিতু সিং, সঞ্জীব স্ট্যালিনরা প্রত্যাশাপূরণ করতে পারেননি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সস্তা জনপ্রিয়তার লোভ! মহাত্মা গান্ধীকে নিয়ে ‘আপত্তিকর’ ভিডিও, শ্রীঘরে ইনফ্লুয়েন্সার তরুণী
-
‘বলিউডের দেশাত্মবোধক ছবি নিয়ে উচ্চবাচ্য নেই, অথচ পাকিস্তানি শিল্পীকে তোল্লাই’, দিলজিৎকে খোঁচা মিকার
-
‘হিরো’ মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল