বলা হয়, টেস্ট ক্রিকেটকে নতুন জীবন দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। শুধু ব্যাটিংয়ে নয়, তাঁর আগ্রাসী নেতৃত্ব দিয়েও। দেশে হোক বা দেশের বাইরে, প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলতেন কোহলি। এখনও তাঁর টেস্ট নেতৃত্বের প্রশংসা হয়। আর সেই তালিকায় স্বয়ং রোহিত শর্মা (Rohit Sharma)। তিনিও পরে ভারতের টেস্ট অধিনায়ক হন। তা সত্ত্বেও কোহলি যেভাবে লাল বলে ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছেন, তা রোহিতকেও মুগ্ধ করেছে।
কোহলিকে ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে ধরা হয়। ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত টেস্টে নেতৃত্ব দিয়েছেন। তাঁর সময়ে ৬৮টি টেস্টের মধ্যে ভারত ৪০টি জিতেছিল। এর মধ্যে ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রথমবার জয়লাভ করে।
আরও পড়ুন:
জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত বলছেন, “টেস্ট অধিনায়ক হিসেবে কোহলি যা করেছে, তা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। ওই দলটাকে নিয়ে কোহলি অসাধারণ কাজ করেছে। আমরা দু’জন নিজেদের মধ্যে কথা বলতাম, কীভাবে খেলার উন্নতি হতে পারে। আমার ব্যাটিংয়ে সমস্যা হলে ওর সঙ্গে কথা বলেছি। আবার কোহলিও বলেছে। ফলে সবসময় নিজেদের মধ্যে কথাবার্তা চলত।”
কোহলির পর রোহিত টেস্ট অধিনায়ক হন। ২৪ ম্যাচে ১২টি জেতেন। এখন দু’জনে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। শুধু ওয়ানডে খেলেন। তাই এখন আর অত দেখাসাক্ষাৎ হয় না। রোহিত বলেন, “আমাদের বাড়ি অনেক দূর। তাই এখন মাঝেমধ্যে দেখা হয়। একমাস বা দেড়মাস পর একটা ওয়ানডে সিরিজ হলে দেখা হয়। অথচ একবছর আগেও ৫-৭ দিন পর পর কোনও না কোনও সফরে যেতে হব। তখন বাড়িতে সময় দিতে পারতাম না। এখন বাড়িতে বেশি সময় কাটাতে পারি। সেটা ভালোই লাগে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব
-
‘ভোটে লড়তে দিন’, সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান