২০১০ সালের বিশ্বকাপে ‘পল দ্য অক্টোপাস’-এর কথা নিশ্চয়ই সকলের মনে রয়েছে। ‘১০-এর ফুটবল বিশ্বকাপে একটার পর একটা ভবিষ্যদ্বাণী মিলিয়ে দিয়ে কার্যত ‘তারকা’ হয়ে উঠেছিল ‘পল দ্য অক্টোপাস’। এবারও ফাইনাল যুদ্ধের আগে ভবিষ্যদ্বাণী করল দুই প্রাণী। মেসি-ইয়ামালের মধ্যে কাকে করল বিশ্বচ্যাম্পিয়ন তারা?
আরও পড়ুন:

এবারের বিশ্বকাপের (FIFA World Cup 2026) চূড়ান্ত যুদ্ধ শুরু হওয়ার চব্বিশ ঘণ্টা আগে ‘পল’-এর ছেড়ে যাওয়া জুতোয় পা গলিয়ে ভবিষ্যদ্বাণী করল দুই প্রাণী। জলহস্তী। জিরাফ। ২০১০ বিশ্বকাপের ফাইনালে ‘পল’-এর ভবিষ্যদ্বাণী চূড়ান্ত সফল হয়েছিল। অক্টোপাস জানিয়েছিল স্পেন চ্যাম্পিয়ন হবে। থাইল্যান্ডের তুমুল জনপ্রিয় জলহস্তী ‘মু ডেং’-এর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।
ব্যাংকক থেকে ১১০ কিমি পূর্বে অবস্থিত এক চিড়িয়াখানায় বাস করে এই জলহস্তীটি। তাকে যিনি দেখাশোনা করেন, তিনি দু’টি তরমুজ রেখেছিলেন। একটি তরমুজে ছিল আর্জেন্টিনার পতাকা। অন্যটিতে স্পেনের পতাকা। জলহস্তীটি আর্জেন্টিনা লেখা তরমুজটিকে বেছে নেয়। চিড়িয়াখানার অধিকর্তা জানিয়েছেন, এটি নিছকই বিনোদন। কোনও দলকে সমর্থন বা জুয়ায় উৎসাহিত করার জন্য নয়। কারণ, থাইল্যান্ডে জুয়া নিষিদ্ধ।

তবে জলহস্তীটির ভবিষ্যদ্বাণী সবসময় সফল হয়নি। সম্প্রতি জলহস্তীটি ভবিষ্যদ্বাণী করেছিল বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স এবং ইংল্যান্ড মুখোমুখি হবে। তা হয়নি। এদিকে, দক্ষিণ পূর্ব স্পেনের মুরাসিয়া টেরা ন্যাচুরা চিড়িয়াখানায় বসবাসকারী জিরাফি ‘ফালি’-র ভবিষ্যদ্বাণী আবার অন্য। বিশ্বকাপের প্রতিটি স্পেন ম্যাচেই সে স্প্যানিশ পতাকাকে বেছে নিয়েছিল। ফাইনালেও জিরাফটি বেছে নিয়েছে স্পেনের পতাকা। অর্থাৎ, তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে চলেছে স্পেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হিন্দু পাত্রের সঙ্গে বাগদান ইদার, মেয়ে জামাইয়েরর ছবি শেয়ার করে সুখবর দিলেন ইমতিয়াজ
-
জেলেই ভোট কাটবে নন্দীগ্রামের কং প্রার্থীর, ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত মিলন প্রধানের
-
জন্মসালের সঙ্গে শিক্ষাগত যোগ্যতায় গরমিল! হাসিরানির হলফনামা নিয়ে হাই কোর্টে মামলা কংগ্রেসের
-
সম্পদ সৃষ্টির থেকে সম্পদ বণ্টন, কীভাবে বদলে যাচ্ছে অবসর পরিকল্পনা নিয়ে আলোচনা
-
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে লক্ষ্মীবারে কলকাতায় গৌতম আদানি, বাংলায় বিপুল বিনিয়োগের সম্ভাবনা