Tutu Bose

বিদায় মোহনবাগান রত্ন, পঞ্চভূতে বিলীন টুটু বোস

Advertisement
এক নজরে
১৬:২১ সর্বশেষ
পঞ্চভূতে বিলীন টুটু বোস
১৫:১৪
কেওড়াতলার পথে
১৪:৫০
মোহনবাগান ক্লাবে সৌরভ গঙ্গোপাধ্যায়
১৪:০৪
শোকপ্রকাশ শ্যাম থাপার
১৩:২০
টুটুবাবু মানেই মোহনবাগান: শুভেন্দু
১২:৫৯
টুটু বোসকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর
১২:৩৭
মোহনবাগানে কল্যাণ চৌবে
১২:২২
মোহনবাগানে গেল স্বর্গরথ
১১:৪০
২২ গজে শ্রদ্ধাজ্ঞাপন
১১:১০
সংবাদ প্রতিদিন দপ্তরে টুটু বোসের দেহ
১০:২৩
শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
১০:২২
শোকপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
১০:১৮
শ্রদ্ধা জানান ফিরহাদ হাকিম
১০:০৯
উপস্থিত বিমান বসু
১০:০২
শ্রদ্ধার্ঘ্য অর্পণ স্বপন দাশগুপ্ত, মুনমুন সেন ও সুব্রত ভট্টাচার্য
০৯:৩৫
শোকপ্রকাশ মন্ত্রী অগ্নিমিত্রা পলের
০৯:২০
শোকবার্তা পৌত্র অরিঞ্জয় বোসের
০৯:১১
শোকবার্তা শমীক ভট্টাচার্যের
০৮:৪৯
শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চভূতে বিলীন টুটু বোস।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৭:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৩, ২০২৬, ১৭:৪২

options
link
Advertisement
শেষ আপডেট: ১৬:২১

পঞ্চভূতে বিলীন টুটু বোস

কেওড়াতলা মহাশ্মশানে টুটু বোসের শেষকৃত্য সম্পন্ন হয়। শেষবেলায় শ্রদ্ধা জানাতে শ্মশানে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্য়ায়। উপস্থিত ছিলেন কলকাতা দক্ষিণের তৃণমূল সাংসদ মালা রায়। ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায়ও।

শেষ আপডেট: ১৫:১৪

কেওড়াতলার পথে

মোহনবাগান ক্লাব থেকে কেওড়াতলা মহাশ্মশানের পথে টুটু বাবুর মরদেহ। সঙ্গে অগণিত মোহনবাগান সমর্থক। 'আপনার জন্য ১৭ তারিখ ডার্বি জিতব', প্রতিজ্ঞা সবুজ-মেরুন সমর্থকদের।

Tutu Babu
মোহনবাগান ক্লাব থেকে বের করা হচ্ছে টুটু বাবুর মরদেহ।
Advertisement
শেষ আপডেট: ১৪:৫০

মোহনবাগান ক্লাবে সৌরভ গঙ্গোপাধ্যায়

প্রয়াত প্রাক্তন মোহনবাগান সভাপতি টুটু বোসকে শ্রদ্ধা জানাতে সবুজ-মেরুন তাঁবুতে সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রয়াত টুটু বাবুর আত্মার শান্তি কামনা করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। সৌরভ বলেন, "টুটু বাবু আর মোহনবাগান এক। ওঁর প্রয়াণ ব্যক্তিগত ক্ষতি। ছোটবেলার বহু স্মৃতি রয়েছে। ক্রীড়াজগতের বর্ণময় চরিত্র ছিলেন।"

শেষ আপডেট: ১৪:০৪

শোকপ্রকাশ শ্যাম থাপার

টুটু বোসের প্রয়াণে শোকপ্রকাশ প্রাক্তন ফুটবলার শ্যাম থাপার। তিনি বলেন, দীর্ঘদিন মোহনবাগানে খেলার সুবাদে ওঁর সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। অনেক মজার মজার স্মৃতি রয়েছে আমাদের। আজ ওঁকে এভাবে ক্লাবে দেখে ভীষণ কষ্ট হচ্ছে।

শেষ আপডেট: ১৩:২০

টুটুবাবু মানেই মোহনবাগান: শুভেন্দু

স্বপনসাধন বোসকে শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "মোহনবাগান ক্লাব, সমর্থক ও টুটুবাবুর সকল শুভানুধ্যায়ীদের প্রতি সহানুভূতি জানাতে আমরা এসেছি। মোহনবাগান সমর্থকদের কাছে আজকের দিনে আমার একটাই প্রার্থনা, যে আত্মিকতা দিয়ে টুটুবাবু মোহনবাগান ক্লাবকে আগলে রেখেছিলেন, আপনারা সেভাবে ক্লাবকে এগিয়ে নিয়ে যান। এটাই হবে ওঁর প্রতি আসল শ্রদ্ধা।" তিনি আরও বলেন, "টুটুবাবুর প্রয়াণ ভারতীয় ও বঙ্গ ফুটবলের জন্য বিরাট ক্ষতি। তবে উনি মোহনবাগানের দায়িত্ব সামলানোর জন্য পরবর্তী প্রজন্মকেও তৈরি করেছেন। ওঁর ভাবনাচিন্তার পরিধি খুব বড় ছিল।"

Mb-suvendu
শেষ আপডেট: ১২:৫৯

টুটু বোসকে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন মোহনবাগান সভাপতি টুটু বোসকে শ্রদ্ধা জানাতে সবুজ-মেরুন তাঁবুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সঙ্গে ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর মরদেহে মাল্যদান করে বর্তমান সভাপতি দেবাশিস দত্ত, সচিব সৃঞ্জয় বোস এবং তাঁর পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী।

শেষ আপডেট: ১২:৩৭

মোহনবাগানে কল্যাণ চৌবে

মোহনবাগানে শায়িত টুটু বোসের নিথর দেহ। উপস্থিত ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে, প্রাক্তন ফুটবলার শিল্ট পাল-সহ বর্তমান ও প্রাক্তন তারকারা।

শেষ আপডেট: ১২:২২

মোহনবাগানে গেল স্বর্গরথ

টুটু বোসের প্রাণের ক্লাব মোহনবাগান পৌঁছল স্বর্গরথ। মোহনবাগান রত্নকে শেষবিদায় জানাতে অগণিত ভক্তের ঢল।

শেষ আপডেট: ১১:৪০

২২ গজে শ্রদ্ধাজ্ঞাপন

সিএবি প্রথম ডিভিশন চ্য়াম্পিয়নশিপের ম্যাচে শ্রদ্ধাজ্ঞাপন স্বপনসাধন বোসকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে মোহনবাগান বনাম টাউন ক্লাবের ম্যাচের শুরুতে প্রয়াত টুটু বোসের জন্য নীরবতা পালন করেন ক্রিকেটাররা।

শেষ আপডেট: ১১:১০

সংবাদ প্রতিদিন দপ্তরে টুটু বোসের দেহ

বালিগঞ্জে নিজের বাসভবন থেকে সংবাদ প্রতিদিন দপ্তরে আনা হল টুটু বোসের দেহ। তাঁকে শ্রদ্ধা জানালেন সংবাদপত্রের কর্মীরা। এখান থেকে ভবানীপুর ক্লাবে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।

pratidin
সংবাদ প্রতিদিন অফিসে টুটু বোসের নিথর দেহ
শেষ আপডেট: ১০:২৩

শোকবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

টুটু বোসের প্রয়াণে শোকবার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক, মোহনবাগান ক্লাবের প্রাক্তন সচিব, প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন সাংসদ স্বপন সাধন বসু (টুটু বসু)-এর প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর আত্মার শান্তি কামনা করছি। তাঁর শোকাহত পরিবার ও অনুরাগীদের প্রতি জানাই গভীর সমবেদনা।'

শেষ আপডেট: ১০:২২

শোকপ্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সোশাল মিডিয়ায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি প্রাক্তন সাংসদ টুটু বসুর প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।' শোকবার্তা জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।

শেষ আপডেট: ১০:১৮

শ্রদ্ধা জানান ফিরহাদ হাকিম

টুটু বোসকে শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে যান বিধায়ক ফিরহাদ হাকিম। তিনি বলেন, "আমার কাছে দীর্ঘদিন টুটুদার আলাপ। ক্রীড়াপ্রেমী হিসেবে তাঁর কাছে যাওয়া। মনখারাপ হলে তাঁর কাছে এলে উচ্ছ্বসিত হয়ে যেতাম। উনি নেই ভাবতেই কষ্ট হচ্ছে। টুটুদার অবদান লিখে শেষ হবে না।"

Former Mohun Bagan President Tutu Bose passed away
শেষ আপডেট: ১০:০৯

উপস্থিত বিমান বসু

টুটু বোসকে শেষ শ্রদ্ধা জানাতে বাসভবনে উপস্থিত বিমান বসু। পুত্র সৃঞ্জয় বোসের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান। তিনি বলেন, "টুটুর সঙ্গে আমার কবে থেকে পরিচিত বলা মুশকিল। সবসময় খোলা মনে কথা বলত। আজ এই খোলা মনটা পাওয়া দুর্লভ। এরকম মানুষ সবাই হয় না। অনেকের অর্থ থাকে, সেই মনটা থাকে না। ওঁর দুটোই ছিল।"

Former Mohun Bagan President Tutu Bose passed away
উপস্থিত বিমান বসু
শেষ আপডেট: ১০:০২

শ্রদ্ধার্ঘ্য অর্পণ স্বপন দাশগুপ্ত, মুনমুন সেন ও সুব্রত ভট্টাচার্য

বালিগঞ্জের বাসভবনে টুটু বোসকে শ্রদ্ধার্ঘ্য জানালেন মুনমুন সেন, তাঁর কন্যা রাইমা সেন। শ্রদ্ধা জানান বিধায়ক স্বপন দাশগুপ্ত এবং প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। দীর্ঘদিন মোহনবাগানের হয়ে খেলা ফুটবলার বলেন, "উনি যেভাবে আন্তরিকতার সঙ্গে মোহনবাগানের সেবা করেছেন, তা ভোলা যায় না। টুটুবাবু এতো কাজ করেছেন, তা বলে শেষ হবে না। ওঁর প্রয়াণ একটা বড় ক্ষতি। বিশেষ করে ওঁর পরিবারের জন্য।"

Former Mohun Bagan President Tutu Bose passed away
টুটু বোসকে শ্রদ্ধা জানান মুনমুন সেন ও রাইমা সেন
শেষ আপডেট: ০৯:৩৫

শোকপ্রকাশ মন্ত্রী অগ্নিমিত্রা পলের

শোকপ্রকাশ করেছেন নারী ও শিশু কল্যাণ দপ্তর এবং পুর ও নগরোন্নয়ন বিষয়ক দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পল। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

শেষ আপডেট: ০৯:২০

শোকবার্তা পৌত্র অরিঞ্জয় বোসের

পরিবারের তরফ থেকে নাতি অরিঞ্জয় বোস জানান, "দাদু ছিলেন সবার কাছে দাদার মতো। রাজার মতো যেমন মোহনবাগান ক্লাব সামলেছেন, তেমনই ব্যবসা করেছেন। আমাদের পরিবারের উপর ছিলেন বটবৃক্ষ। চলে যাওয়াটাও রাজার মতো। সোমবার দুপুরে পরোটা, পায়েস খেয়েছেন। দুপুরবেলা ঘুমিয়েছেন। বিকেলে অসুস্থ হয়েছেন। এরচেয়ে রাজকীয় অধ্যায় আর কী হতে পারে। বাড়ি থেকে মোহনবাগান ক্লাবে নিয়ে যাওয়া হবে। সভ্যসমর্থকরা শেষ শ্রদ্ধা জানাবেন। তারপর ভবানীপুর ক্লাব ও সংবাদ প্রতিদিন দপ্তরে নিয়ে যাওয়া হবে।"

Former Mohun Bagan President Tutu Bose passed away
শোকে মূহ্যমান পরিবার
শেষ আপডেট: ০৯:১১

শোকবার্তা শমীক ভট্টাচার্যের

টুটু বোসের বিদায়ে শোকসন্তপ্ত রাজ্য বিজেপি'র সভাপতি শমীক ভট্টাচার্য। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'প্রয়াত স্বপন সাধন বসু (টুটু বসু) ভারতীয় ফুটবল ও মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব পরিবারের এক অবিস্মরণীয় নাম। সবুজ-মেরুনের সাফল্য, আধুনিকীকরণ ও ঐতিহ্য রক্ষায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ক্রীড়া প্রশাসক, সাংসদ ও সংগঠক হিসেবে তিনি বাংলার ক্রীড়াজগতে এক অনন্য অধ্যায়ের সৃষ্টি করেছেন। তাঁর প্রয়াণে ভারতীয় ফুটবল তথা বাংলার ক্রীড়াঙ্গনের অপূরণীয় ক্ষতি হল। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং তাঁর আত্মার সদ্গতি কামনা করি।'

শেষ আপডেট: ০৮:৪৯

শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত প্রাক্তন মোহনবাগান সভাপতি স্বপনসাধন বোস। যিনি টুটু বোস নামেই কলকাতা ময়দানে বেশি পরিচিত ছিলেন। তাঁর প্রয়াণে শোকবার্তা জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি, প্রাক্তন সাংসদ তথা বর্ষীয়ান ক্রীড়া প্রশাসক শ্রী স্বপনসাধন বসু (টুটু বসু) মহাশয়ের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। মোহনবাগান ক্লাব ও টুটু বোস একে অপরের পরিপূরক ছিলেন। দীর্ঘদিন ধরে ক্রীড়া প্রশাসনে ওঁর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ওঁর নেতৃত্ব, দূরদৃষ্টি এবং খেলাধুলার প্রতি অকৃত্রিম ভালোবাসা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আমি তাঁর শোকসন্তপ্ত পরিবার, পরিজন, শুভানুধ্যায়ী এবং অসংখ্য অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে ওনার বিদেহী আত্মার চিরশান্তি প্রার্থনা করি। ওঁ শান্তি।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement