FIFA World Cup 2026

ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ দেখার প্ল্যান? পকেটে ঢুকবে লক্ষ লক্ষ টাকা! জানুন ‘চাকরি’র খুঁটিনাটি

রাত জেগে ফুটবল দেখতে ভালোবাসেন? বিশ্বকাপে সব ম্যাচ দেখার জন্য তৈরি? বিশ্বকাপের ৩৭ দিন আগে থাকছে এক বিশেষ চাকরির প্রস্তাব। যে কাজের পোশাকি নাম- 'প্রধান বিশ্বকাপ দর্শক।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৬, ২০২৬, ২০:৫০

options
link
ফুটবল বিশ্বকাপের সব ম্যাচ দেখার প্ল্যান? পকেটে ঢুকবে লক্ষ লক্ষ টাকা! জানুন ‘চাকরি’র খুঁটিনাটি
ছবি: এআই দ্বারা নির্মিত

রাত জেগে ফুটবল দেখতে ভালোবাসেন? বিশ্বকাপে সব ম্যাচ দেখার জন্য তৈরি? তাহলে আপনার জন্য রয়েছে প্রায় ৫০ লক্ষ টাকার ‘চাকরি’র প্রস্তাব। ফক্স স্পোর্টসের মতো সম্প্রচার সংস্থা বিশ্বকাপের ৩৭ দিন আগে এক বিশেষ চাকরির প্রস্তাব দিচ্ছে। যে কাজের পোশাকি নাম- ‘প্রধান বিশ্বকাপ দর্শক।’ কী ভাবছেন? আবেদন করবেন? তাতে একটাই সমস্যা।

Advertisement

সে কথায় পড়ে আসা যাবে। আপাতত কাজটা সম্পর্কে বলা যাক। ১১ জুন থেকে আমেরিকা-কানাডা-মেক্সিকোয় শুরু হবে বিশ্ব ফুটবলের মহারণ। তার জন্য ফক্স স্পোর্টস একজন দর্শককে নিয়োগ করছে। যাকে বিশ্বকাপের ১০৪টি ম্যাচের প্রতিটি মুহূর্ত দেখতে হবে। না, নিজের বাড়িতে নয়। আমেরিকার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বিশ্বকাপের মতো দেখতে একটি কাচের ঘরে বসে ম্যাচগুলো দেখতে হবে। আশেপাশে প্রচুর দর্শক থাকবেন, তাঁরাও ম্যাচ দেখবেন। এর সঙ্গে ওই ‘প্রধান দর্শক’কে বিভিন্ন কনটেন্ট তৈরি করতে হবে।

Advertisement

অর্থাৎ দেড় মাস ধরে নিউ ইয়র্কের মাঝে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে হবে। সমস্যা হল ‘পাগল ভক্ত’কে ফক্স স্পোর্টস বেছে নেবে আমেরিকা থেকেই। অন্তত তারা যে বিজ্ঞাপন দিয়েছে, সেখানে বলা আছে দেশ থেকেই এই ‘প্রধান দর্শক’কে খোঁজা হচ্ছে। ১৭ মে থেকে আবেদন করা শুরু হবে। আগামী ৬ জুন ফক্স চ্যানেলে বোস্টন রেড সক্স ও নিউইয়র্ক ইয়াঙ্কিসের মধ্যে বেসবল ম্যাচে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

Advertisement

এমনিতে এবারের বিশ্বকাপ বেশ খরচসাপেক্ষ। টিকিটের দাম আকাশছোঁয়া। তারপর আছে হোটেল, বিমান, যাতায়াতের খরচ। তার জায়গায় যদি বিশ্বকাপের ম্যাচ দেখে লক্ষ লক্ষ টাকা কামানো যায়, মন্দ কী! আমেরিকার দর্শকরা আগ্রহ দেখাতেই পারেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.