সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গ্রুপ পর্বে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের আটকে দিয়ে তাক লাগিয়ে দিয়েছিল হাঙ্গেরি৷ কিন্তু শেষ ষোলোয় অঘটন ঘটাতে ব্যর্থ তারা৷ হাঙ্গেরির রক্ষণকে তছনছ করে সহজেই জয় পকেটে পুরল শক্তিশালী বেলজিয়াম প্রতিপক্ষের জালে চারবার বল জড়াল বিশ্বের দু’নম্বর দল৷
ইডেন হ্যাজার্ডদের সামনে দুই অর্ধেই হাঙ্গেরিকে বেশ অসহায় দেখাচ্ছিল৷ খেলার ১০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন টোবি৷ প্রথমার্ধে আর গোল হজম করতে হয়নি হাঙ্গেরিকে৷ তবে দ্বিতীয়ার্ধে বেলজিয়ামের আক্রমণ আরও ধারালো হয়ে ওঠে৷ শেষ ২০ মিনিটে যে ফুটবলাররা এমন বিধ্বংসী ফুটবল খেলবেন, তা অনেকেরই ধারণার বাইরে ছিল৷ ৭৮, ৭৯ ও ৯০ মিনিটে গোল করেন টুঙ্গা, হ্যাজার্ড ও কারাসকো৷
তবে হাঙ্গেরি হারলেও বেলজিয়ামের বিরুদ্ধে লড়াই করেছে তারা৷ গোলের দু-একবার সুযোগও তৈরি করেছিল দল৷ কিন্তু শেষ রক্ষা হল না৷ শেষ আটে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে খেলতে হবে হ্যাজার্ডদের৷
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী