প্রতিপক্ষ চার্চিল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকার লড়াই বাগানের

দুই দলই পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে। দেখুন ভিডিও:

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০১৯, ১৬:৩৬

options
link
প্রতিপক্ষ চার্চিল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকার লড়াই বাগানের

স্টাফ রিপোর্টার: মিনার্ভা-চেন্নাই সিটি ম্যাচ টিভিতে বসে দেখছিলেন। দেখলেন কীভাবে ইস্টবেঙ্গলের কাছে সুবর্ণ সুযোগ এনে দিল মিনার্ভা। কিন্তু সেসব নিয়ে কোনও মন্তব্যে যেতে নারাজ মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী। সত্যিই তো, মন্তব্য করার কী আছে! চেন্নাইয়ের কাছে হেরে আই লিগ খেতাবের থেকে মিনার্ভা যতটা পিছোল, ততটাই এগিয়ে গেল ইস্টবেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সেখানে কী বলার থাকতে পারে? তবে অত্যুৎসাহীরা এখনও হাল ছাড়তে নারাজ। বাগান পরপর দু’টি ম্যাচ জিতলে ফের খেতাবের লড়াইয়ের ভেসে উঠতে পারে। তবে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে অন্তত একটি ম্যাচ ড্র করতে হবে। হারতে হবে মিনার্ভাকে, পয়েন্ট খোয়াতে হবে নেরোকাকেও। এহেন টানটান আবহে শনিবার অ্যাওয়ে ম্যাচে মোহনবাগানের লড়াই চার্চিল ব্রাদার্সের সঙ্গে।

Advertisement

[চেন্নাইয়ের কাছে হার মিনার্ভার, চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ফিরল ইস্ট-মোহন]

চার্চিল ইতিমধ্যেই অবনমনের আওতায়। চার্চিলের সামনে দু’টো লক্ষ্য। এক, বারাসতের মাঠে বাগানের কাছে ৫ গোল খাওয়ার লজ্জা ঘোচানো। দুই, অবনমনের অন্ধকার কাটিয়ে আলোর সন্ধান পাওয়া। দলে এসেছেন নবাগত তিন বিদেশি। তাই আগের চার্চিল আর নেই। মোহনবাগানের কাছে আবার তাগিদ অন্য জায়গায়। এক, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকা ও দুই, পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট থাকা। শঙ্করলাল অবশ্য সেসব নিয়েও বিশেষ কিছু বলতে নারাজ। বাগান কোচের সাফ কথা, “এখন আমরা জিতলে কী হবে, না জিতলে কী হবে ভেবে লাভ নেই। ছেলেদের বলেছি, তোমাদের কাজটা করে যাও। তারপর দেখা যাবে কোথায় গিয়ে আমরা শেষ করলাম। লিগ টেবিলের দিকে এখন তাকানোর দরকার নেই।”

Advertisement

মোহনবাগান অবশ্য এই মুহূর্তে যথেষ্ট ভাল খেলছে। গত দু’টো ম্যাচে যা প্রমাণিত। বিশেষ করে নেরোকার বিরুদ্ধে ডিকা-আক্রমদের উজ্জীবিত লড়াই দেখে সকলে অভিভূত। অ্যাওয়ে ম্যাচে শঙ্করলালের ছেলেরা ভাল খেলছেন। চারটে ম্যাচে জিতেছে বাগান। তিনটে ড্র করেছে। চার্চিলের বিরুদ্ধেও সেই ভাল ফর্মের প্রতিফলন ঘটবে ধরে নেওয়া হচ্ছে। চার্চিলের আসল শক্তি হল মাঝমাঠ। মিডফিল্ডার নিকোলাস ও সিসে, দু’জন দলের চালিকা শক্তি। উল্টো দিকে মোহনবাগানের ফরোয়ার্ড লাইন আবার প্রতিপক্ষের কাছে ত্রাস। মাঝমাঠে ইউটা ও ওয়াটসন দলের দু’টো স্তম্ভ। শঙ্করলাল অবশ্য চার্চিলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। “শুরুতে চার্চিল তেমন খেলতে পারছিল না। কিন্তু ভুললে হবে না, ওদের এই দলটা এখন বেশ ভাল খেলছে। যখন দলটার উঠে দাঁড়াবার প্রয়োজন ছিল তখন উঠে দাঁড়িয়েছে।” বললেন তিনি। দু’দলেই আজ তেমন চোট-আঘাত নেই। ফলে দু’টো দলই পূর্ণ শক্তিতে লড়বে। এখন দেখার মোহনবাগান জয়ের ধারাবাহিকতা রেখে লিগ টেবিলে আরও এগোতে পারে কি না। নাকি জয়ের সরণিতে থেকে চার্চিল অবনমন বাঁচানোর দিকে এগোবে।

Advertisement

কোন পথে এখনও চ্যাম্পিয়ন হতে পারে মোহনবাগান:

লিগ পেতে গেলে মোহনবাগানকে ২ ম্যাচ জিততেই হবে। তাহলে দলের পয়েন্ট হবে ৩৩। সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে একটি ম্যাচে হারতে হবে। তবে মিনার্ভাকেও শেষ ম্যাচে পরাস্ত হতে হবে। লাল-হলুদ অন্য ম্যাচটি ড্র করলে পয়েন্ট হবে ৩৩। তাহলেই ইস্টবেঙ্গলের সঙ্গে হেড-টু-হেডে চ্যাম্পিয়ন মোহনবাগান। অর্থাৎ শেষ পর্যন্ত লিগ যে জমজমাট থাকবে তা পরিষ্কার।

দেখুন ভিডিও:

[জানেন, কেন ধোনির হেলমেটে শোভা পায় না জাতীয় পতাকা?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.