রাজ্য সরকারপোষিত স্কুলগুলির শিক্ষক ও শিক্ষাকর্মীরা কবে পাবেন বকেয়া ডিএ? এবার রাজ্যকে অবস্থান স্পষ্ট করতে বলল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। রাজ্য সরকারের কাছে লিখিতভাবে ডিএ (DA) সংক্রান্ত যাবতীয় অবস্থান জানাতে হবে আদালতে।
অভিযোগ, সরকারি কর্মীরা তাঁদের বকেয়া ডিএ হাতে পেলেও সরকারপোষিত যে সমস্ত স্কুলগুলি আছে, সেই স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মীরা এখনও তা পাননি। এ বিষয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল শিক্ষক সংগঠন এবিটিএ।
আরও পড়ুন:
সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছিল, সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ৬৫ শতাংশ দেওয়া হয়েছে। কিন্তু কর্মচারীরা অনেকেই এখনও ডিএ পাননি। অভিযোগ, সরকারি কর্মীরা তাঁদের বকেয়া ডিএ হাতে পেলেও সরকারপোষিত যে সমস্ত স্কুলগুলি আছে, সেই স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মীরা এখনও তা পাননি। এ বিষয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল শিক্ষক সংগঠন এবিটিএ। আদালতে সেই মামালার সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম। বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে শুক্রবার সেই মামলারই শুনানি ছিল। আদালত জানিয়েছে, ডিএ নিয়ে সরকারকে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে।
সুপ্রিম কোর্টে রাজ্য জানিয়েছিল, সরকারি কর্মী, সরকারপোষিত কর্মী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ বাবদ প্রায় ৪২ হাজার কোটি টাকা খরচ হবে। রাজ্যের জমা দেওয়া হিসাবে উল্লেখ করা হয়েছিল, সরকারি কর্মীদের ডিএ দিতে ১১ হাজার ৭৯০ কোটি টাকা, সরকারপোষিত কর্মীদের ডিএ দিতে ১৮ হাজার ৩৬৯ কোটি টাকা এবং পেনশনভোগীদের ডিএ দিতে ১১ হাজার ৬১১ কোটি টাকা খরচের কথা উল্লেখ করা হয়। কিন্তু মামলাকারীদের অভিযোগ, তাঁরা ডিএ-র টাকা পাননি এখনও। ১১ সেপ্টেম্বরের মধ্যে এ বিষয়ে রাজ্যকে তাদের বক্তব্য জানাতে বলেছে আদালত। শুধুমাত্র শিক্ষক বা শিক্ষাকর্মীরাই নন, সরকারপোষিত অন্যান্য কর্মী বা পেনশনভোগীরাও এখনও বকেয়া ডিএ থেকে বঞ্চিত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
যেন হিন্দি ছবির স্ক্রিপ্ট! এক তরুণীর প্রেমে দুই গ্যাংস্টারের লড়াই, নাগপুরে ভিড় রাস্তায় ভয়ংকর হত্যাকাণ্ড
-
ভারতের কাছে হেরে ভয় পেয়ে গিয়েছে! দ্বিতীয় টেস্টে স্পিন পিচের ‘মোহ’ থেকে সরছে শ্রীলঙ্কা
-
কুমোরটুলিকে কেন্দ্র করে পর্যটনের রূপরেখা! ‘মাস্টারপ্ল্যান’ তৈরির উদ্যোগ রাজ্যের
-
জাতীয় পশুর শিকার জাতীয় পাখি! মহারাষ্ট্রের জঙ্গলে লেন্সবন্দি বিরল দৃশ্য
-
‘ব্ল্যাক হোল তারকা’ রহস্যভেদে ভারতীয় তরুণ! কী এই মহাজাগতিক বস্তু?