মহামেডান: ৩ (রালটে, বিকাশ সিং, আকাশদীপ সিং আত্মঘাতী)
নামধারী: ১ (ইমানল)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আই লিগে (I League 2024) মহামেডান যেন অশ্বমেধের ঘোড়া। গোকুলামের পর এবার সাদা-কালো ঝড়ে উড়ে গেল নামধারীও। আই লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চেরনিশভের ছেলেরা জিতলেন ৩-১ গোলে।
শনিবার ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় মহামেডান। আসলে চলতি আই লিগে সাদা-কালো ব্রিগেড দুর্দান্ত ফর্মে। কোনও প্রতিপক্ষই সেভাবে পাত্তা পায়নি। সেই দলের বিরুদ্ধে নামধারি যে সেভাবে প্রতিরোধ গড়তে পারবে না, সেটাই প্রত্যাশিত ছিল। হলও তাই। শুধু ৩-০ গোলে জয়ই নয়, রালটে, বিকাশরা সুন্দর সংঘবদ্ধ ফুটবলও উপহার দিলেন।
[আরও পড়ুন: ‘আমার শরীর নিয়ে খেলা করেছে!’, আদিল ফের বিয়ে করতেই গর্জে উঠলেন রাখি]
এদিন ম্যাচের ৩৮ মিনিটে গোল করে মহামেডানকে এগিয়ে দেন জোডিংলিয়ানা রালটে। মহামেডানের দ্বিতীয় গোলটি আসে ৬৭ মিনিটে বিকাশ সিংয়ের পা থেকে। যদিও এর পর খানিকটা খেলার গতির বিপরীতে গিয়ে একটি গোল শোধ করে দেয় নামধারী। এর মিনিট পাঁচেক বাদে ফের ২ গোলের ব্যবধানে এগিয়ে যায় মহামেডান। এবার আত্মঘাতী গোল করে বসেন নামধারীর আকাশদীপ সিং।
[আরও পড়ুন: শ্রাবন্তীর শিবরাত্রি, মাঝরাতে নিষ্ঠা মেনে মন্দিরে ছুটলেন অভিনেত্রী, দেখুন ভিডিও]
এই নিয়ে পরপর দু’ম্যাচ জিতল মহামেডান (Mohammedan SC)। সেই সঙ্গে লিগ টেবিলের শীর্ষস্থানে আরও পোক্ত হল সাদা-কালো ব্রিগেডের অবস্থান। ১৮ ম্যাচে মহামেডানের সংগ্রহ ৪১ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল কাশ্মীরের সংগ্রহ ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট।
সর্বশেষ খবর
-
রেড কার্পেটে ধুন্ধুমার! সেলফির অজুহাতে নিকিতাকে ঠোঁটঠাসা চুম্বন মহিলা ভক্তের, ভাইরাল ভিডিও
-
স্বস্তি ভারতীয় শিবিরে, অনুশীলনে ফিরলেন গিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলবেন?
-
প্রাকৃতিক দুর্যোগ নয়, ‘নেশাগ্রস্ত’ পাইলটেই বিপর্যয়! এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় চাঞ্চল্যকর রিপোর্ট
-
রাজ্যজুড়ে অভয়া দিবস পালন, স্বরচিত কবিতা পাঠ অগ্নিমিত্রার
-
তিন শর্ত মানলেই সমর্থন! বার্তা কেন্দ্রকে, ডিলিমিটেশন নিয়ে ডিএমকের দোনামনা অব্যাহত