সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙবেন তবু মচকাবেন না৷ সুপ্রিম কোর্টের নির্দেশে বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদ খোয়ানোর পর অনুরাগ ঠাকুরের ভাবটা অনেকটা এমনই৷ মুখে শীর্ষ আদালতের নির্দেশকে স্বাগত জানালেও তাঁর প্রতিক্রিয়া কিন্তু অন্য কথা বলছে৷
আর্থিক ও প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে বিসিসিআই-কে লোধা কমিটির সুপারিশ মেনে চলার নির্দেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত৷ কিন্তু আদালতের কথা কানে তোলেনি অনুরাগ অ্যান্ড কোম্পানি৷ ফলস্বরূপ, সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, বোর্ডের প্রেসিডেন্ট পদ থেকে বহিষ্কৃত করা হল অনুরাগকে৷ সচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয় অজয় শিরকেকেও৷ আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে অনুরাগ বলেন, “সুপ্রিম কোর্ট যদি মনে করে প্রাক্তন বিচারপতিদের তত্ত্বাবধানে ভারতীয় ক্রিকেট বোর্ড বেশি ভাল কাজ করবে, তাহলে তার জন্য শুভেচ্ছা রইল৷ আমি নিশ্চিত তাঁদের হাতে ভারতীয় ক্রিকেটের আরও উন্নতি হবে৷” লোধা কমিটির সঙ্গে যে তাঁর কোনও ব্যক্তিগত লড়াই নেই, তাও জানিয়ে দেন অনুরাগ৷” বিসিসিআই দেশের সেরা ক্রিকেট প্রশাসন৷ বোর্ডের সৌজন্যেই প্রতিটি রাজ্যের ক্রিকেট সংস্থার পরিকাঠামো এত উন্নত৷ বিশ্বের অন্য কোনও দেশে যা দেখা যায় না৷ আমার সঙ্গে কারও কোনও ব্যক্তিগত লড়াই নেই৷ যে টুকু করেছি, পুরোটাই দেশের স্বায়ত্তশাসিত ক্রিকেট সংস্থার জন্য৷” বলেন অনুরাগ৷
My commitment to the best of Indian cricket and autonomy of sports will always remain: Anurag Thakur pic.twitter.com/GpuADnSHLD
Advertisement— ANI (@ANI_news) January 2, 2017
এদিকে, আদালতে মিথ্যে বয়ান দেওয়ার জন্য ৭ বছর পর্যন্ত জেল হতে পারে অনুরাগ ঠাকুরের৷ যদিও তা নিয়ে এদিন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি৷
সর্বশেষ খবর
-
এমার্জেন্সি গেটে তালা, বাজেনি ফায়ার অ্যালার্ম! ‘অভিশপ্ত’ ভোরে তারাপীঠের হোটেলে কী ঘটে?
-
‘সাহস থাকলে…’, স্টেজের উপর উড়ন্ত জ্যাকেট! ভক্তকে কড়া শাসন করণের
-
গৃহস্থরূপে মহাদেব, মন্দিরঘেঁষে বয় যমুনা! শিবভক্তদের কাছে কী মাহাত্ম্য বটেশ্বর ধামের?
-
শিবের মাথায় জল ঢেলে ফেরার পথে বাসের ধাক্কা! মুর্শিদাবাদে মৃত ১,গঙ্গায় নেমে নিখোঁজ কিশোর
-
‘সুপারম্যান’ গিলের ক্যাচে মুগ্ধ ক্রিকেটবিশ্ব, আউটে অবাক লঙ্কান ব্যাটারও, ভাইরাল ভিডিও