সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগান বনাম টালিগঞ্জ অগ্রগামী ম্যাচের রিপ্লে হবে৷ বুধবার আইএফএ-তে লিগ সাব কমিটির বৈঠকের পর নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়৷
গত সোমবার ঘরের মাঠে মোহনবাগান বনাম টালিগঞ্জের ম্যাচকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল৷ দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে আজহারের গোল অফসাইড বলে বাতিল করে দেন সহকারী রেফারি উজ্জ্বল হালদার৷ ম্যাচের ফল তখন ১-১৷ তারপরই রণক্ষেত্রের চেহারা নেয় মোহনবাগান মাঠ৷ রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে মাঠে নেমে আসেন হাজার হাজার সমর্থক৷ সেই কারণে আর খেলা শুরু করা যায়নি৷ ম্যাচ কমিশনার উজ্জ্বল হালদার মঙ্গলবার ম্যাচের রিপোর্ট জমা দিয়েছিলেন৷ সেখানে উল্লেখ করা হয়েছে, আইনি শৃঙ্খলা অবনতির জন্যই ম্যাচ শুরু করা সম্ভব হয়নি৷ আর সেই কারণেই ম্যাচ রিপ্লের সিদ্ধান্ত নিল আইএফএ৷ ১৪ সেপ্টেম্বরের পর ম্যাচের রিপ্লে হবে বলে জানিয়েছে আইএফএ৷
কিন্তু তাতেও যে বরফ গলল, সে কথা বলা যাবে না৷ কারণ মোহনবাগান নিজেদের সিদ্ধান্তে এখনও অনড়৷ ক্লাব আইএফএ-কে আগেই লিখিতভাবে জানিয়ে ছিল, সিকোয়েন্স মেনে ম্যাচের রিপ্লে না দেওয়া হলে চলতি কলকাতা লিগে আর কোনও ম্যাচ খেলবে না সবুজ-মেরুন ব্রিগেড৷ বাগান সহ-সচিব সৃঞ্জয় বোস এদিন সে কথা আরও একবার জানিয়ে দিলেন৷
অথচ ৭ তারিখ ডার্বির দিন চূড়ান্ত হয়ে গিয়েছে৷ ইস্টবেঙ্গলও জানিয়ে দিয়েছে, ৭ সেপ্টেম্বরের পর তাদের পক্ষে ডার্বি খেলা মুশকিল৷ কারণ তারপরই আইএসএল-এর জন্য ফুটবলার ছেড়ে দিতে হবে৷ সেক্ষেত্রে সিকোয়েন্স মেনে ম্যাচ দিতে হলে লিগের পুরো ক্রীড়াসূচিই প্রায় বদলে ফেলতে হবে৷
এদিকে, টালিগঞ্জ অগ্রগামী রিপ্লে ম্যাচ না খেলার সিদ্ধান্তেই অনড়৷ তাই সবমিলিয়ে এখনও বিপাকে আইএফএ৷
সর্বশেষ খবর
-
পরপর ট্রান্সফরমার বিকল! লিফট বন্ধ-জলের আকাল, বিদ্যুৎ বিভ্রাটে জেরবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা
-
লক্ষ্য সম্পর্ক দৃঢ় করা, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পাঁচ রাজ্যের প্রতিনিধিদের আমন্ত্রণের সিদ্ধান্ত
-
পানমশলা আর বিক্রি করা যাবে না প্লাস্টিকের প্যাকেটে, নয়া ব্যবহারবিধি কেন্দ্রের
-
রাজ্যে শিল্প আনতে বন্ধ হোক লাল ফিতের ফাঁস, তোলাবাজি! বণিকমহলের মতামত শুনলেন মন্ত্রীরা
-
৯ বছরের একত্রবাস, অবশেষে জর্জিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ রোনাল্ডো