সেমিফাইনালে আগেই চলে গিয়েছে দুই দল। মঙ্গলবার শিল্ডের (IFA Shield 2026) গ্রুপ পর্বের শেষ ম্যাচ মোহনবাগান-নর্থ-ইস্ট দুই দলের কাছেই কার্যত নিয়মরক্ষার ম্যাচ হলেও আইএসএলের এই দুই সেমিফাইনালের আগে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখিয়ে অযথা ঝুঁকি নেবে না। বরং এই ম্যাচে ছয় বিদেশিকে ব্যবহার করার পরিকল্পনা মোহনবাগান (Mohun Bagan) কোচ প্যানাজিওটিস দিলেমপেরিসের।
আরও পড়ুন:
চোট কাটিয়ে এই ম্যাচে ফিরতে চলেছেন সমির জেলকোভিচ। নর্থ-ইস্টের বিরুদ্ধে সম্ভাব্য একাদশ এই রকম হতে পারে: গোলে বিশাল কাইথ, রক্ষণে শুভাশিস বসু, আলবার্তো রডরিগেজ, রাহুল ভেকে। মাঝমাঠে দেজন দ্রাজিচ, সমির জেলকোভিচ, অভিষেক সূর্যবংশী, ছাংতে। সামনে মিগুয়েল ফিগুয়েরা। একেবারে সামনে জেমি ম্যাকলারেন ও লি আরউইন। লিগ জয়ের পর শিল্ডের প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানকে উড়িয়ে দিয়ে দারুণ শুরু করেছে মোহনবাগান। শিল্ডকে দিলেমপেরিস আইএসএলের প্রস্তুতি টুর্নামেন্ট হিসাবে দেখলেও প্রথম একাদশের একাধিক ফুটবলারকে পাচ্ছেন না তিনি। এই মুহূর্তে জাতীয় দলে রয়েছেন আপুইয়া, মনবীর সিং, অভিষেক সিং-সহ একাধিক ফুটবলার।
যদিও বিদেশি ফুটবলারদের দেখে নেওয়ার সুযোগ রয়েছে দিলেমপেরিসের সামনে। একই সঙ্গে যেহেতু এই প্রতিযোগিতায় ছয় বিদেশি খেলানোর সুযোগ রয়েছে, তাই সব বিদেশিকেই দেখে নিতে চাইছেন তিনি। শিল্ডের প্রথম ম্যাচে পরিবর্ত হিসাবে নেমেই গোল পেয়েছিলেন লি আরউইন। মঙ্গলবার যদি তিনি শুরু থেকে খেলার সুযোগ পান, সেক্ষেত্রে নিজেকে প্রমাণের আরও সুযোগ পাবেন আইএসএলে নামার আগে। ডুরান্ডে ডার্বি হেরে ট্রফি হাতছাড়া হওয়ার পর শিল্ড জিতেই আইএসএলে নামতে চাইছে সবুজ-মেরুন শিবির। এদিন আবার মোহনবাগান তাঁবু ঘুরে গেলেন পাঞ্জাব এফসির গ্রিক কোচ পাভলোস ডারমিটজাকিস। তাঁকে সঙ্গে নিয়ে এসেছিলেন প্রাক্তন মোহনবাগান কোচ শঙ্করলাল চক্রবর্তী। শুধু মোহনবাগানই নয়, ইস্টবেঙ্গলও গিয়েছিলেন তিনি।
আজ আইএফএ শিল্ডে
নর্থ-ইস্ট ইউনাইটেড বনাম মোহনবাগান
মোহনবাগান, দুপুর ২:৩০
ফ্যান কোড অ্যাপ
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘গুজরাটের সন্তান, ভারতের গর্ব’, ১৭৪ প্রাণ বাঁচানো রক্তাক্ত পাইলটকে স্যালুট ‘টিম ইন্ডিয়ার’
-
ধর্মীয় ভাবাবেগে আঘাত মামলায় বাড়ল মহুয়ার রক্ষাকবচ, ডিমকাণ্ডেও বহাল নিরাপত্তা
-
ভুয়ো এসসি সার্টিফিকেটে এবার পুলিশকে ফ্রি হ্যান্ড! কী বলল হাই কোর্ট?
-
এবার গুজরাটে শক্তিবৃদ্ধি কংগ্রেসের! দলে যোগ দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী
-
লোডশেডিং করে পর পর বোমা ! হাড়োয়ায় গুরুতর জখম ৫ বিজেপি কর্মী, অভিযুক্ত আইএসএফ