সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো পারফরম্যান্সের পরেও একদিনের দলে সুযোগ পেলেন না রিঙ্কু সিং (Rinku Singh)। প্রথম একদিনের ম্যাচে তাঁকে দলে নেয়নি টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক কেএল রাহুল (KL Rahul)। এদিকে অভিষেক হল সাই সুদর্শনের (Sai Sudharsan)। এদিকে চিরাচরিত সবুজ রঙের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামল না দক্ষিণ আফ্রিকা (South Africa)। বরং গোলাপি জার্সি পরল এডেন মার্করামের (Aiden Markram) দল।
আসলে দক্ষিণ আফ্রিকা স্তন ক্যানসার নিয়ে সচেতনতা তৈরি করতে চাইছে। সেই কারণেই গোলাপি জার্সি পরবে প্রোটিয়া দল। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফ থেকে সমর্থকদেরও গোলাপি জামা পরে আসতে বলে হয়েছে। এই ম্যাচের আয় তুলে দেওয়া হবে স্তন ক্যানসার আক্রান্তদের সাহায্য করার জন্য।
[আরও পড়ুন: বিদায়ী রনজিতে মনোজের হাতেই বাংলার ব্যাটন? আলোচনা তুঙ্গে]
এবারের দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ ড্র করেছে টিম ইন্ডিয়া। এবার একদিনের সিরিজে কেএল রাহুলের দল কেমন পারফরম্যান্স করে সেটাই দেখার।
[আরও পড়ুন: মর্মান্তিক ঘটনা! রমন লাম্বা-ফিল হিউজের পর বাইশ গজের যুদ্ধে প্রয়াত ভারতীয় ক্রিকেটার]
সর্বশেষ খবর
-
‘পাঠানদের বলো চৌহান আসছে’, অজয় দেবগনের গর্জনে খেপে লাল ক্ষত্রিয় পরিষদ! বিতর্ক চরমে
-
সব হারিয়ে ভাঙল ঘুম! অত্যাচারে ঘরছাড়াদের আইনি সহায়তা দিতে শুরু ‘এক ডাকে অভিষেক’
-
বারবার নোটিসেও হয়নি কাজ! শালিমার স্টেশনের বাইরের বসতিতে বুলডোজার, এলাকায় বিক্ষোভ
-
সেদ্ধ করতে গিয়ে চিড় ধরছে ডিমের খোলায়, সমাধান করবে একটিমাত্র পাতিলেবু!
-
অ্যান্টিবায়োটিক আর আগের মতো কাজ করছে না! সাধারণ সংক্রমণও কেন হয়ে উঠছে ভয়ংকর?