সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিতল না ভারত। হারল না লেবাননও। ভারত ও লেবানন ম্যাচের ফয়সলা হল না বৃহস্পতিবার। গোলশূন্য ভাবে শেষ হল দুই দলের লড়াই। রবিবার ফাইনালে ফের দেখা হবে দু’ দলের। শেষ হাসি তোলা থাকবে কার জন্য? জবাব দেবে সময়।
আন্তঃমহাদেশীয় কাপের ফাইনালে আগেই পৌঁছে গিয়েছিল ভারত। লেবাননের বিরুদ্ধে ম্যাচটা ছিল নেহাতই নিয়মরক্ষার। ভারতের বিরুদ্ধে নামার আগেই এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গিয়েছিল লেবাননও। কারণ বৃহস্পতিবারের আরেকটি ম্যাচে ভানুয়াতু হারিয়ে দেয় মঙ্গোলিয়াকে। ফলে ম্যাচের বল গড়ানোর আগেই ফাইনালের ছাড়পত্র জোগাড় করে ফেলেছিল লেবানন।
ইগর স্টিমাচের দলের বিরুদ্ধে লেবানন মরিয়া লড়াই করল। এদিনের ভারত-লেবানন ম্যাচটা হয়ে থাকল ফাইনালেরই ড্রেস রিহার্সাল। ম্যাচে গোল হল না বটে। তবে খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে গোলের সহজ সুযোগ নষ্ট করেন রহিম আলি। আশিকের পরিবর্ত হিসেবে নেমেছিলেন রহিম আলি। নিজেদের মধ্যে একাধিক পাস খেলে অনিরুদ্ধ থাপা গোলের গন্ধ মাখা বল বাড়িয়েছিলেন রহিম আলিকে। কিন্তু রহিম আলির বাঁ পায়ের শট অনেক দূর দিয়ে বেরিয়ে যায়। খেলার একেবারে শেষ লগ্নে পরিবর্ত হিসেবে নামা সুনীল ছেত্রীও অনিরুদ্ধ থাপার ফ্রি কিক থেকে ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেননি। অবশ্য অনিরুদ্ধ থাপাও প্রথমার্ধে গোল করার সুযোগ নষ্ট করেন।
[আরও পড়ুন: ৮০ সেকেন্ডে গোল মেসির, প্রীতি ম্যাচে অজিদের হারাল আর্জেন্টিনা]
ম্যাচটার গুরুত্ব ছিল আরও একটি দিকে। লেবাননকে হারাতে পারলে ক্রমতালিকায় একশোর মধ্যে ঢোকার একটা সম্ভাবনা ছিল ভারতের। ক্রমতালিকায় লেবানন ভারতের আগে। তবে এদিন ভাগ্য সহায় থাকলে ম্যাচটা হয়তো জিততেও পারত স্টিমাচের ছেলেরা।
[আরও পড়ুন: সংবাদ প্রতিদিনের খবরে সিলমোহর, হাইব্রিড মডেলে ঘোষিত এশিয়া কাপের সূচি]
সর্বশেষ খবর
-
চল রাস্তায় সাজি ট্রামলাইন… এবার সল্টলেক, নিউটাউনেও! ফের শহরে স্বমহিমায় ফিরছে ট্রাম পরিষেবা
-
যানজটের সমস্যা মেটাতে ‘মাস্টারস্ট্রোক’, ‘অবৈধ’ ক্লাব ভাঙার নির্দেশ বাঁকুড়ার বিধায়কের
-
বিজেপি নেতাকে প্রাণে মারার চেষ্টা! গ্রেপ্তার রহিম নবির ভাই-সহ দুই তৃণমূল নেতা
-
শহর ছাড়িয়ে বহরমপুরের চিকিৎসা কেন্দ্রে অরিজিৎ, অসুস্থ গায়ক? উদ্বিগ্ন ভক্তরা
-
জমি ‘দখল’ তৃণমূল নেতার, ১২ বছরেও সুবিচার না পেয়ে মন্ত্রী শংকর ঘোষের দ্বারস্থ জওয়ান