Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১০ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২৮ আগস্ট ২০২৬
Pradhan Mantri Fasal Bima Yojana

রাজ্যের অনুরোধে সাড়া! প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নথিভুক্তকরণের সময়সীমা বাড়াল কেন্দ্র

বিজ্ঞপ্তি প্রকাশে দেরি হওয়া, প্রতিকূল আবহাওয়া। তৃণমূলস্তরে বিভিন্ন পরিচালনগত সমস্যা থাকায় চলতি মরসুমে কৃষকদের নাম নথিভুক্তকরণের হার কম হয়েছে!

মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৯:৪৬

link
মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২৬, ১৯:৪৬

options
link
রাজ্যের অনুরোধে সাড়া! প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় নথিভুক্তকরণের সময়সীমা বাড়াল কেন্দ্র zoom
ফাইল ছবি।
Advertisement

রাজ্যের অনুরোধে এবং কৃষকদের স্বার্থের কথা বিবেচনা করে কেন্দ্রীয় সরকার ঋণের ক্ষেত্রে নাম নথিভুক্তকরণ এবং প্রিমিয়াম নেওয়ার সময়সীমা বাড়াল। রাজ‌্যকে চিঠি পাঠিয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রক জানিয়েছে, চলতি বছরের খরিফ মরসুমে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় সমস্ত জেলায় ফসলের জন‌্য ঋণগ্রহীতা এবং এখনও ঋণ নেননি এমন সমস্ত কৃষকরা সময়বৃদ্ধির এই সুযোগ পাবেন।

বিজ্ঞপ্তি প্রকাশে দেরি হওয়া, প্রতিকূল আবহাওয়া। তৃণমূলস্তরে বিভিন্ন পরিচালনগত সমস্যা থাকায় চলতি মরসুমে কৃষকদের নাম নথিভুক্তকরণের হার কম হয়েছে। এমনটাই কেন্দ্রকে জানায় রাজ‌্যগুলি।  এরপরই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

উল্লেখ্য, ২০১৬ সালের ১৮ই ফেব্রুয়ারি কেন্দ্রীয় সরকার এই প্রকল্প শুরু করে। দীর্ঘ টালবাহানা পর বাংলায় এই প্রকল্প শুরু হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, কীটপতঙ্গ বা রোগের কারণে ফসলের ক্ষতি হলে কৃষকদের আর্থিক সুরক্ষা ও সহায়তা প্রদান করাই এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এ ছাড়াও কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কৃষকরা ঋণ তাঁদের আলাদা করে আবেদন করতে হয়। সরাসরি এই প্রকল্পের আওতায় আসেন। প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষতি হলে প্রশাসন ক্ষতির পরিমাণ নির্ধারণ করে। অবশ্য তার কিছু মাপকাঠি আছে। সেই শর্তগুলি পূরণ করলেইস ক্ষতিপূরণ পাওয়া যায়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.