সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার লিয়েন্ডার পেজ পারেননি। কিন্তু রবিবার পারলেন রামকুমার রমানাথন। আর তাঁর দৌলতেই ডেভিস কাপ গ্রুপ ওয়ান এশিয়া/ওশিয়ানিয়ার প্রথম রাউন্ডে নিউজিল্যান্ডকে ৩-১-এ পরাস্ত করতে সফল হল ভারত। ওয়ার্ল্ড গ্রুপের প্লে-অফে পৌঁছতে এপ্রিলে দ্বিতীয় রাউন্ডে উজবেকিস্তানের বিরুদ্ধে কোর্টে নামবে ভারতীয় দল। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছে উজবেকিস্তান।
দেরাদুনে সাক্ষীর সঙ্গে বিশেষ সেলিব্রেশনে মাতবেন ধোনি)

রবিবার পুণেতে হোম ফেভরিট হিসেবেই নেমেছিলেন রামকুমার। প্রায় দু’ঘণ্টার লড়াইয়ের পর কিউয়ি টেনিস তারকা ফিন টিয়ার্নিকে ৭-৫, ৬-১, ৬-০ স্ট্রেট সেটে উড়িয়ে দেন তিনি। কোর্টে শুরু থেকে ঝলসে ওঠেন চেন্নাইয়ের এই তরুণ খেলোয়াড়। দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডে বিপক্ষকে ঘুরে দাঁড়ানোর সুযোগই দেননি। প্রথম রাউন্ডের প্রথম দিন পুরুষ সিঙ্গলসে হোসে স্ট্যাথামকেও স্ট্রেট সেটে হারিয়েছিলেন তিনি। সেদিন অন্য সিঙ্গলসে জিতেছিলেন ভারতীয় টেনিস তারকা ইয়ুকি ভাম্রিও। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-০ এগিয়ে ছিল ভারত।
(জানেন, বড়পর্দায় যুবরাজের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেন কে?)
শনিবার ডাবলসে ভারতীয় জুটি লিয়েন্ডার পেজ এবং বিষ্ণু বর্ধন হেরে যাওয়ায় খানিকটা অক্সিজেন পেয়েছিল সফরকারী দল। কিন্তু এদিন কিউয়িদের আর কোনও জায়গা দেয়নি ভারত। ফলস্বরূপ দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল আনন্দ অমৃতরাজের দল। আগামী ৭ থেকে ৯ এপ্রিল উজবেকিস্তানকে হারিয়ে ওয়ার্ল্ড প্লে-অফে যাওয়ার লড়াই চালাবে ভারত।
(ট্রাম্পের তাড়ায় সফরের মাঝেই বাড়ি ফিরলেন পাক বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার)
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা