ইউনিটি কাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার ভারতীয় সময় গভীর রাতে সন্দেশ জিঙ্ঘানদের প্রতিপক্ষ শক্তিশালী জামাইকা। চব্বিশ বছর পর ইংল্যান্ডের মাঠে নামতে চলা ভারতীয় কোচ খালিদ জামিলের সামনে বড় চ্যালেঞ্জ প্রথম একাদশ তৈরি করা। যা ভেবে তিনি বেঙ্গালুরুতে জাতীয় শিবিরে সব ফুটবলারকে ডেকেছিলেন, সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে মনবীর সিং, লিস্টন কোলাসোরা শিবির থেকেই ফিরে যাওয়ায়। এই সময়ের মধ্যে সাতজন পরিবর্ত ফুটবলারকে ভিসা তৈরি করে পাঠানো চ্যালেঞ্জের বিষয় ফেডারেশনের সামনে।
আরও পড়ুন:
তবে দলের সঙ্গে না গেলেও পরে গিয়েছেন গোলকিপার ঋত্বিক তিওয়ারি। দ্রুত ভিসা তৈরি করে মঙ্গলবার যোগ দিয়েছেন আরও দুই ফুটবলার ম্যাকার্টন নিকসন ও নিখিলবার্লা। ম্যাকার্টন আসায় মাঝমাঠের একজন ফুটবলার বাড়ল খালিদের। আর বার্লা ডিফেন্ডার। বুধবার সকালে ভারতীয় দলে যোগ দিয়েছেন আরও দুই ফুটবলার বিক্রম প্রতাপ সিং ও মহম্মদ সানান। কিন্তু এমন পরিস্থিতিতে জামাইকার তরুণ গতিসম্পন্ন ফুটবলারদের আটকানোই বড় চ্যালেঞ্জ ভারতীয় ডিফেন্ডারদের সামনে। শিবির বেশি দিনের না হলেও আইএসএল সদ্য শেষ হওয়ায় প্রত্যেকজন ফুটবলারই ম্যাচ প্র্যাকটিসের মধ্যেই রয়েছেন।
মিতভাষী ভারতীয় কোচ খালিদ আর মাথায় রাখতে চাইছেন না মোহনবাগান ফুটবলারদের না পাওয়া। বরং এখন তিনি বলছেন, “এই ধরনের প্রতিযোগিতায় আমাদের মতো দলের খেলতে পারা খুবই ভালো দিক। আমাদের থেকে নিঃসন্দেহে খুব খুব শক্তিশালী। আমাদের নিজেদের সেরাটা দেওয়ার পাশাপাশি শুরুটা ভালো করতে হবে। আইএসএলে ভালো খেলা ফুটবলারদেরই আমরা নির্বাচন করেছি এই প্রতিযোগিতার জন্য। সেই পারফরম্যান্সের উপর ভিত্তি করেই এই দল গঠন করা হয়েছে।”
কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন সদ্য আইএসএল জিতে আসা এডমুন্ড লালরিনডিকা। আত্মবিশ্বাসী লালরিনডিকা বলেন, “এই সফরটা আমাদের কাছে নিজেদের মেলে ধরার জন্য খুবই ভালো মঞ্চ। একই সঙ্গে আমাদের থেকে ফিফা ক্রমতালিকায় এগিয়ে থাকা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ রয়েছে এই প্রতিযোগিতায়। এই টুর্নামেন্টে ভালো দলের বিরুদ্ধে নিজেদের প্রমাণ করতে মরিয়া আমরা।” স্থানীয় প্রবাসীদের মধ্যে ইতিমধ্যেই এই প্রতিযোগিতা নিয়ে উৎসাহ দেখা গিয়েছে। ভারত যেখানে ফিফা ক্রমতালিকায় দাঁড়িয়ে ১৩৬ তম স্থানে। সেখানে জামাইকা ৭১। গত এপ্রিলে তারা বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে কঙ্গোর কাছে ০-১ গোলে হেরেছে। এই প্রতিযোগিতায় জামাইকা যে দল নিয়ে এসেছে, সেই দলের গড় বয়স ২২ বছর।
আজ ইউনিটি কাপে
জামাইকা বনাম ভারত
লন্ডন, রাত ১২.০০
ফ্যান কোড
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!