গল টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বিরাটরা

ভারতের থেকে ৪৪৬ রানে পিছিয়ে শ্রীলঙ্কা, হাতে ৫ উইকেট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৭, ২০১৭, ১৩:৩০

options
link
গল টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে বিরাটরা

ভারত (প্রথম ইনিংস)- ১৩৩.১ ওভারে ৬০০ অলআউট (ধাওয়ান ১৯০, পূজারা ১৫৩, প্রদীপ ৬/১৩২)

Advertisement

শ্রীলঙ্কা (প্রথম ইনিংস)- ৪৪ ওভারে ১৫৪/৫ (উপুল থারাঙ্গা ৬৪, অ্যাঞ্জেলো ম্যাথেউজ ৫৪* শামি- ২/৩০)

Advertisement

ভারত এগিয়ে ৪৪৬ রানে।
দেবাশিস সেন, গল: প্রথম দিনেই আভাস পাওয়া গিয়েছিল। আর গল টেস্টের দ্বিতীয় দিনের শেষেই চালকের আসনে ভারত। প্রথম ইনিংসে ভারতের করা ৬০০ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করেছে ১৫৪ রান। হাতে রয়েছে মাত্র ৫ উইকেটে। বিরাটরা এখনও ৪৪৬ রানে এগিয়ে।

Advertisement

[১৯ হাজার ফুট উচ্চতায় ফুটবল! অক্সিজেন ছাড়াই নজির ২২ যোদ্ধার]

প্রথম দিনের খেলা শেষেই বোঝা যাচ্ছিল স্কোরবোর্ডে বড় রান তোলাই মূল লক্ষ্য বিরাটদের। যাতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে না নামতে হয়। আর সেটাই করে দেখালেন ভারতীয় ব্যাটসম্যানরা। তবে এদিন খুব বেশিক্ষণ ক্রিজে ছিলেন না দুই অপরাজিত ব্যাটসম্যান রবিচন্দ্রন অশ্বিন এবং অজিঙ্ক রাহানে। তিন উইকেটে ৩৯৯ রান থেকে খেলা শুরু করে ভারতের রান ৪৩২-এ পৌঁছানোর মধ্যেই ফিরে যান পূজারা (১৫৩) এবং রাহানে(৫৭)। এরপরেই হাল ধরেন অশ্বিন, ঋদ্ধিমানরা। খুব বেশি রান কেউ না করলেও পাণ্ডিয়া, অশ্বিন, শামিদের সৌজন্যে ৬০০ রানে পৌঁছায় ভারত। এর মধ্যে অশ্বিন করেন ৪৭ রান। তবে জীবনের প্রথম টেস্ট খেলতে নেমে অর্ধ-শতরান হার্দিক পাণ্ডিয়ার। এছাড়া মহম্মদ শামির সংগ্রহ ৩০ রান। ব্যর্থ বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা(১৬) ও রবীন্দ্র জাদেজা (১৫)। তবে শেষপর্যন্ত ৬০০ রানে পৌঁছায় ভারতের ইনিংস। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে উল্লেখযোগ্য পারফরম্যান্স কেবল নুয়ান প্রদীপের। ১৩২ রান দিয়ে ৬ উইকেটে নিয়েছেন তিনি।

Pradeep_web

[ভারতীয় মহিলা ক্রিকেট দলকে সংবর্ধনা জানাল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক]

পাহাড় প্রমাণ রানের জবাবে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ব্যক্তিগত ২ রানের মাথাতেই ওপেনার করুণারত্নেকে ফেরান উমেশ যাদব। এরপর উপুল থারাঙ্গা এবং গুনাথিলাকার মধ্যে ৬১ রানের পার্টনারশিপ হয়। কিন্তু সেই জুটি ভাঙেন মহম্মদ শামি। ১৬ রানে ফেরান গুনাথিলাকাকে। এরপর শামির বলেই শূন্য রানে ফিরে যান কুশল মেন্ডিস। তিন উইকেট পড়ে যাওয়ার পর ইনিংস সামলানোর দায়িত্ব নেন থারাঙ্গা এবং অ্যাঞ্জেলো ম্যাথেউজ। তবে ব্যক্তিগত ৬৪ রানে দুর্ভাগ্যবশত রান আউট হন শ্রীলঙ্কার বাঁ-হাতি ওপেনার থারাঙ্গা। এরপর দ্রুতই ফেরেন ডিকেওয়ালাও। ৭ রান করে অশ্বিনের শিকার হন তিনি। শেষ পর্যন্ত দ্বিতীয় দিনের শেষে পাঁচ উইকেটের বিনিময়ে ১৫৪ রান করেছে শ্রীলঙ্কা। এখনও অবধি ভারতের হয়ে সবচেয়ে ভাল বোলিং করেছেন মহম্মদ শামি। ৩০ রান দিয়ে  দু’উইকেট নিয়েছেন তিনি।

pandya_web

[কোহলিই চেয়েছিলেন শাস্ত্রীকে, কোচ বিতর্কে মৌনব্রত ভাঙলেন সৌরভ]

বিশেষজ্ঞদের মতে, তৃতীয় দিনেই ম্যাচের ভাগ্য কোনদিকে যাবে সেটা অনেকটা স্পষ্ট হয়ে যাবে। এমনিতেই চোট পাওয়ায় গোটা ম্যাচে আর ব্যাট করতে পারবেন না গুনারত্নে। তার উপর ভারতীয় বোলারদের দাপটে প্রথম ইনিংসে ইতিমধ্যেই চাপে পড়ে গিয়েছেন লঙ্কা ব্যাটসম্যানরা। এখন দেখার অর্ধ-শতরান করে ক্রিজে থাকা ম্যাথেউজ (৫৪) এবং দিলরুয়ান পেরেরা শ্রীলঙ্কার ইনিংসকে কতদূর টেনে নিয়ে যেতে পারেন।

ম্যাচ শেষে এদিন সাংবাদিক সম্মেলনে আসেন চেতেশ্বর পূজারা। দেখুন কী বললেন তিনি:

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.