সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বাস ছিল, পাকিস্তানি নাগরিক হলেও ভারত মুখ ফিরিয়ে নেবে না। তাঁর সেই বিশ্বাসে আঘাত লাগেনি। কিংবদন্তি পাক হকি তারকার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভারতের চিকিৎসা জগত। শুক্রবার ফোর্টিস হাসপাতালের তরফে জানিয়ে দেওয়া হল, মুম্বই এবং চেন্নাইয়ে হার্ট প্রতিস্থাপন করা হবে তাঁর। শুধু তাই নয়, হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, হকি তারকার চিকিৎসা হবে সম্পূর্ণ বিনামূল্যে।
[‘আজব’ বোলিং অ্যাকশন, নেটদুনিয়ায় হাসির খোরাক মনোজ তিওয়ারি]
বিশ্বজয়ী পাকিস্তান হকি দলের কিংবদন্তি গোলকিপার মনসুর আহমেদ। নয়ের দশকে দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন তিনি। দেশকে বিশ্বকাপও এনে দিয়েছিলেন। কিন্তু ৪৯ বছর বয়সে এসে তিনি অসহায়। দুরারোগ্য হার্টের রোগে ভুগছেন তিনি। পেসমেকার বসানোর পর থেকেই সমস্যা দেখা দিয়েছে। আর সেই কারণেই যত দ্রুত সম্ভব, হার্ট প্রতিস্থাপন করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাই ভারতের শরণাপন্ন মনসুর আহমেদ। দুই দেশের সম্পর্কের তিক্ততার কথা তিনি জানেন। এমনকী এও জানেন ভারত-পাক রাজনৈতিক চাপানউতোরের কারণে ক্রিকেট মাঠেও মুখোমুখি হয় না দুই দল। কিন্তু তা সত্ত্বেও হাল ছাড়ছেন না। করাচি থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে মনসুর বলেছিলেন, “চার-পাঁচ বছর আগে হার্টে অস্ত্রোপচার হয়েছিল। কিন্তু সমস্যাটা পুরোপুরি মেটেনি। গত এক সপ্তাহে পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, প্রতিস্থাপন ছাড়া এই সমস্যার কোনও সমাধান নেই।” এই খবর পৌঁছে গিয়েছে ভারতের হাসপাতালের কাছে। তারপর শুক্রবার মুম্বইয়ের ফোর্টিস হাসপাতালের জোনাল ডিরেক্টর ডক্টর এস নারায়ণী বলেন, “কেন্দ্র মনসুর আহমেদের ভিসার অনুমতি দিলেই আমরা দেখে নেব তাঁর শরীর ভারত সফরের জন্য ফিট কিনা। তারপর তাঁর হার্ট প্রতিস্থাপনের সব দায়িত্ব আমাদের।”
[‘আমাকেও ধর্ষণ করে খুন করার ছক ছিল শামির’, ফের বিস্ফোরক হাসিন]
করাচিতে জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল সেন্টারের চিকিৎসকের অধীনে চিকিৎসা চলছিল মনসুর আহমেদের। ডক্টর চৌধুরি পারভেজ সাফ জানিয়ে দিয়েছেন, প্রতিস্থাপনের ক্ষেত্রে ক্যালিফোর্নিয়া অথবা ভারতে যেতে হবে মনসুরকে। নিজেকে সুস্থ করে তুলতে প্রতিবেশী রাষ্ট্রের উপর ভরসা রাখছেন তিনটি অলিম্পিকে অংশ নেওয়া গোলকিপার। ইতিমধ্যেই ভিসার জন্য ভারতীয় বিদেশমন্ত্রকের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। যদিও এখনও পর্যন্ত সরকারের তরফে এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে এর আগেও অনেকেই পাকিস্তান থেকে চিকিৎসার জন্য ভারতে আসার অনুমতি চেয়েছে। আর দু’দেশের তিক্ত সম্পর্ক সত্ত্বেও তাঁদের ভিসার ব্যবস্থা করে মানবিকতার পরিচয় দিয়েছে ভারত। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশা ভারতীয়দেরও।
সর্বশেষ খবর
-
জীবন বিমার গুরুত্ব বুঝতে হবে পড়ুয়াদের, স্কুলে স্কুলে ‘হর ঘর বিমা’ শিবির সরকারের
-
‘লাল গড়’ যাদবপুরে অতি বামদের নিশানা মুখ্যমন্ত্রীর, বললেন ‘প্যালেস্টাইন নয়, লিখুন পিওকে চাই’
-
‘প্রকৃতির এমন রুদ্ররূপ আগে দেখিনি’, বানভাসি নেপালের জন্য চোখে জল ভূমিকন্যা মনীষা কৈরালার!
-
অশোকনগরে শুরু বাণিজ্যিক তেল উৎপাদন, শিল্প মানচিত্রে বড় বদলের সম্ভাবনা
-
দু’মাসের ইন্টার্নশিপে ৬০ লাখ, বছরে ৪ কোটি! এমন চাকরি মিলছে এদেশে, সিভি দেবেন নাকি?