Indian football team

মোদির সফরেই বড় ঘোষণা, বিশ্বকাপ খেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবার ফুটবল লড়াইয়ে ভারত

দুই দেশের মধ্যে ক্রীড়া সংস্কৃতি শতবর্ষ প্রাচীন হলেও অতীতে দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে মাত্র দু'বার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ২০:৫৫

options
link
মোদির সফরেই বড় ঘোষণা, বিশ্বকাপ খেলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবার ফুটবল লড়াইয়ে ভারত
নিউজিল্যান্ডের সঙ্গে দু'টি প্রীতি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। ফাইল ছবি।

শুক্রবার নিউজিল্যান্ডে পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার রাজধানী অকল্যান্ডে নিউজিল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। জানা যায়, নভেম্বরে নিউজিল্যান্ডে দু’টি আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে ভারত (Indian football team)। দুই দেশের মধ্যে ক্রীড়া সংস্কৃতি শতবর্ষ প্রাচীন। সেই সম্পর্ক উদযাপনের অংশ হিসাবেই এই প্রীতি ম্যাচ।

Advertisement

ফিফার নভেম্বর আন্তর্জাতিক উইন্ডোতে অনুষ্ঠিত হবে দু’টি ম্যাচ। প্রথম ম্যাচ ১২ নভেম্বর অকল্যান্ডের গো মিডিয়া স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ ১৫ নভেম্বর ক্রাইস্টচার্চের নবনির্মিত ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়ামে। নতুন স্টেডিয়ামে এটাই প্রথম কোনও ম্যাচ। আসন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির জন্য বিশ্বকাপ খেলা প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ পাবে ভারত। অন্যদিকে, বিশ্বকাপ অভিযান শেষে নিজেদের সমর্থকদের সামনে প্রথমবার মাঠে নামবে ‘অল হোয়াইটস’।

Advertisement
On Saturday, the Prime Minister addressed the Indian diaspora in Auckland. It is learnt that Indian Football Team will play two international friendly football matches in New Zealand in November
নিউজিল্যান্ডের ঐতিহ্যবাহী মাওরি নাচে মোদিকে স্বাগত। ছবি: সংগৃহীত।

দুই দল অতীতে খুব বেশিবার মুখোমুখি হয়নি। ১৯৮১ সালে প্রথম সাক্ষাতে গোলশূন্য ড্র হয়েছিল। ২০১৮ সালে দ্বিতীয় সাক্ষাতে ২-১ গোলে জয় পায় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ফুটবলের চিফ এক্সিকিউটিভ অ্যান্ড্রু প্র্যাগনেল বলেন, “স্টেডিয়ামটি চালু হওয়ার পর থেকেই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য ছিল অল হোয়াইটসকে আবার ক্রাইস্টচার্চে নিয়ে আসা। ওয়ান নিউজিল্যান্ড স্টেডিয়াম অসাধারণ একটি ভেন্যু। আশা করি গ্যালারি পরিপূর্ণ থাকবে। তাঁরা দলের হয়ে গলা ফাটাবেন। এই অভিজ্ঞতা সত্যিই দারুণ হবে।”

Advertisement

নিউজিল্যান্ডের হেডকোচ ড্যারেন বাজেলি বলেন, “বিশ্বকাপে উত্তর আমেরিকায় আমাদের যেভাবে সমর্থকেরা পাশে ছিলেন, তা দলের কাছে বড় অনুপ্রেরণা ছিল। এবার দেশে ফিরে কিউয়ি দর্শকদের সামনে দু’টি ম্যাচ খেলতে পারাটা আমাদের জন্য বিশেষ আনন্দের।” উল্লেখ্য, দীর্ঘ চার দশক পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে গিয়েছেন। বাণিজ্য, ক্রিকেট নিয়েও ভাষণ দিয়েছেন তিনি। মোদি বলেন, “ভারত-নিউজিল্যান্ডের সম্পর্ক গড়ে উঠেছে বন্ধুত্ব, অভিন্ন মূল্যবোধ এবং একটি শক্তিশালী ভবিষ্যতের লক্ষ্যে পারস্পরিক অঙ্গীকারের উপর ভিত্তি করে।” এবার দুই দেশ প্রীতি ম্যাচে মুখোমুখি হতে চলেছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.