সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপ্রতিরোধ্য মিতালি রাজ অ্যান্ড কোম্পানি৷ চার ম্যাচের চারটেতেই জয়৷ আর সেই সৌজন্যে হাসতে হাসতে এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে পৌঁছে গেল ভারতীয় মহিলা দল৷
বৃহস্পতিবার ব্যাংককে শ্রীলঙ্কাকে ৫২ রানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলেন মিতালিরা৷ টস জিতে ওপেন করতে নেমে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক মিতালি৷ এদিন টি-টোয়েন্টিতে নিজের নবম হাফ-সেঞ্চুরিটি করে ফেলেন অধিনায়ক মিতালি৷ ছ’টি বাউন্ডারি হাঁকিয়ে ৬২ রান করে প্যাভিলিয়ে ফেরেন তিনি৷ ১২২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৬৯ রানেই ন’টি উইকেট খুইয়ে ইনিংস শেষ করে শ্রীলঙ্কা৷ তিনটি করে উইকেট তুলে নেন প্রীতি বোস এবং একতা বিস্ত৷ দলকে ফাইনালে পৌঁছে দিতে পারায় উচ্ছ্বসিত ম্যাচের সেরা মিতালি৷
এর আগে বাংলাদেশ, পাকিস্তান এবং থাইল্যান্ডকে দুরমুশ করেছিলের ভারতীয় মহিলারা৷ শুক্রবার নিয়মরক্ষার ম্যাচে নেপালের মুখোমুখি হবেন ঝুলন গোস্বামীরা৷
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের