শিলাজিৎ সরকার: অবশেষে প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে ইস্টবেঙ্গলের। ডার্বির আগেই শহরে আসছেন নতুন কোচ অস্কার ব্রুজো। জানা গিয়েছে, ভিসা সংক্রান্ত যে সমস্যা ছিল, তা মিটে গিয়েছে। ফলে ভারতে আসতে কোনও বাধা নেই স্প্যানিশ কোচের। সব ঠিকঠাক চললে শুক্রবার রাতের মধ্যেই চলে আসতে পারেন অস্কার।
আইএসএলে টানা তিন ম্যাচে হার। তার পরই বিদায় ঘটেছে কোচ কার্লেস কুয়াদ্রাতের। মাঝে একম্যাচ দায়িত্ব সামলেছেন বিনো জর্জ। সেই ম্যাচেও জয় আসেনি। তড়িঘড়ি নতুন কোচ অস্কারের নাম ঘোষণা হয়ে গেলেও, তিনি কবে আসবেন তা নিয়ে জল্পনা ছিল। বুধবার সন্ধ্যা পর্যন্ত ভিসার কাগজ পাননি তিনি। কিন্তু আপাতত নিশ্চিন্ত হতে পারেন লাল-হলুদ সমর্থকরা। ভিসা পেয়ে গিয়েছেন তিনি। শুক্রবারের মধ্যেই তিনি শহরে আসতে পারেন তিনি। সেই সঙ্গে খবর, অস্কারকে ডার্বিতে ডাগ আউটে বসানোর চেষ্টাও চলছে।
অন্যদিকে ডার্বির আগে দলের সঙ্গে এদিন ক্লাবেই মিটিংয়ে বসেছেন ইস্টবেঙ্গল আর ইমামি কর্তারা। সেখানে আদিত্য আগরওয়াল, মনীশ গোয়েঙ্কা, সন্দীপ আগরওয়াল, বিভাস আগরওয়াল, মুরারিলাল লোহিয়া, অজিত বন্দ্যোপাধ্যায়, দেবব্রত সরকার মিটিং করছেন পুরো দলের সঙ্গে। ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ সবাই সেখানে উপস্থিত আছেন বলেই জানা যাচ্ছে।
একের পর এক ম্যাচ হেরে ইতিমধ্যেই কোণঠাসা ইস্টবেঙ্গল। বিনো জর্জের অধীনে ডার্বির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। চোট-আঘাতের সমস্যা থেকেও অনেকটাই মুক্ত। এর মধ্যে সবপক্ষের আলোচনায় কি ঘুরে দাঁড়ানোর রসদ পাবে লাল-হলুদ ব্রিগেড? উত্তরটা সময়ই দেবে।
সর্বশেষ খবর
-
বিশ্ব রেকর্ড গড়ে ১০০০ গোলের আরও কাছে রোনাল্ডো, মারামারিতে জড়িয়ে বড় শাস্তি পেলেন মেসি
-
‘ওর বিরুদ্ধে মলেস্টেশনের অভিযোগ, ওর জন্যই সিপিএম শূন্য’, শতরূপকে বিঁধলেন এবিভিপির নিখিল
-
হাওয়ালায় সীমান্ত দিয়ে বাংলাদেশ হয়ে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেপ্তারিতে চাঞ্চল্যকর তথ্য
-
চিনির দামে আগুন! রান্নায় মিষ্টতা আনতে রান্নাঘরে আনুন এই ৫ বিকল্প
-
রাজ্যজুড়ে সন্ত্রাস বিরোধী অভিযান, বহরমপুরে তৃণমূল নেতার বাড়িতে উদ্ধার অস্ত্র ভাণ্ডার