East Bengal

জিতেছে, জিতবে… আবেগাপ্লুত ২০০৪-এর চ্যাম্পিয়নরা, ভক্তদের জন্য খুশি ডগলাস-অ্যালভিটোরা

East Bengal Win ISL 2026 Title: অ্যালভিটোর খোঁচা, 'প্রতিপক্ষ দল হিংসা করত। ট্রফিটা তাদের উৎসর্গ করতে চাই।'

Advertisement
সোমনাথ রায়
সোমনাথ রায়

শেষ আপডেট: মে ২২, ২০২৬, ০১:০৪

options
link
জিতেছে, জিতবে… আবেগাপ্লুত ২০০৪-এর চ্যাম্পিয়নরা, ভক্তদের জন্য খুশি ডগলাস-অ্যালভিটোরা

সেই ২০০৪ সালে দেশের সেরা লিগ জিতেছিল ইস্টবেঙ্গল (East Bengal)। তারপর দীর্ঘ অপেক্ষা। অবশেষে আইএসএল চ্যাম্পিয়ন (ISL Champions) হয়ে ২২ বছর পর ভারতসেরা হল ইস্টবেঙ্গল। ২০০৪ সালে সুভাষ ভৌমিকের কোচিংয়ে যাঁরা সেদিন জাতীয় লিগ জিতেছিলেন, তাঁরাও আজ খুশি। সেই দলের ডগলাস, আলভিটো ডি’কুনহা, মুত্তাথ সুরেশ, দীপক মণ্ডল আবেগ চেপে রাখতে পারলেন না।

Advertisement

ডগলাস বললেন, “আজকের দিনটা খুব স্পেশাল। আমি তো শুধু ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার নই। আমি ইস্টবেঙ্গলের ভক্ত। পরশু ছিল আমার জন্মদিন। এর থেকে ভালো উপহার আর কিছু হয় না। পুরো দল খুব ভালো খেলেছে। আশা করি, ভবিষ্যতে আরও সাফল্য আসবে। কোচ যদি থাকেন, তাহলে তাঁর দায়িত্ব বাড়ল।”

Advertisement

অন্যদিকে আলভিটোর বক্তব্য, “২২ বছর পর দেশের সেরা হলাম। এর আগে প্রতিপক্ষ দল আমাদের খুব হিংসা করত। এই ট্রফিটা তাদের উৎসর্গ করতে চাই। কখনও গরিব মানুষকে অপমান করা উচিত নয়। কে যে কখন বড়লোক হয়ে যাবে, বলা যায় না। বড় কোচ নিয়েও তো ওরা ট্রফি পেল না। এই ট্রফিটা আমাদের দরকার ছিল। সমর্থকদের জন্য খুব খুশি।”

Advertisement

মুত্তাথ সুরেশ কেরল থেকে চলে এসেছেন কলকাতায়। ডার্বি দেখেছেন। ইস্টবেঙ্গলের (East Bengal) চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তেও তিনি কলকাতায়। সুরেশ বললেন, “২২ বছর ধরে আমার ইস্টবেঙ্গল কষ্টে ছিল। সমর্থকরা বুকে দুঃখ রেখে ঘুমোতেন। আইএসএলেও খারাপ খেলেছে। এবার চ্যাম্পিয়ন হল। সেটা দেখার জন্যই কলকাতায় চলে এসেছি।” দীপক মণ্ডল জানান, “আজ সব থেকে বেশি খুশি হবেন সমর্থকরাই। প্লেয়ার আসবে, যাবে। কিন্তু সমর্থকরা থেকেই যাবেন। কৃতিত্ব পাবেন কর্মকর্তারা। যেরকম দল তৈরি করেছে, তাতে চ্যাম্পিয়ন হওয়া উচিত ছিলই।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.